বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম
ইয়ারিংছড়ি সেনামৈত্রী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন শিক্ষার্থীদর বরণ অনুষ্ঠিত  গোপালগঞ্জে পাসপোর্ট সেবায় ধস: লোডশেডিংয়ে থমকে কাজ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশী লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা খাগড়াছড়ির মানিকছড়িতে সিন্দুকছড়ি জোন আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল চক্ষু ক্যাম্পেইন  তাড়াশে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার গোপালগঞ্জে টেকনিক্যাল শিক্ষার্থীদের জন্য চাকরি মেলা ও সেমিনার প্রতিপক্ষের হামলায় বসতঘর হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস,মামলা করে নিরাপত্তাহীনতায় পরিবার টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন, সভাপতি আফজাল ও সম্পাদক মুকুল রামগতি- কমলনগরে দুই মাসের নিষেধাজ্ঞা: মেঘনা পাড়ের ‘জলকন্যাদের’ ঘরে নেই চুলার আগুন ধামইরহাটে হজ যাত্রা  উপলক্ষে দোয়া ও বিদায় অনুষ্ঠিত

ওএমএলএএস ফেলোশিপ প্রোগ্রামে চ্যাম্পিয়ন ফেলো অর্জন করে রামগড় স্টুডেন্ট ফোরামের সভাপতি তাহরীমা আফরিন তিশা

Reporter Name / ১৯২ Time View
Update : সোমবার, ৩০ জুন, ২০২৫

 

 

মোঃমাসুদ রানা,বিশেষ প্রতিনিধিঃ

ওয়ান মিলিয়ন লিডার্স এশিয়া (ওএমএলএএস) ফেলোশিপ প্রোগ্রামে চ্যাম্পিয়ন ফেলো হিসেবে নির্বাচিত হয়েছেন খাগড়াছড়ির রামগড় স্টুডেন্টস ফোরামের সভাপতি তাহরীমা আফরিন তিশা। যা রামগড়ের পাশাপাশি গোটা দেশের জন্যই এক অনন্য সম্মানের বিষয়।

 

 

ওএমএলএএস হলো একটি আন্তর্জাতিক স্বীকৃত লিডারশিপ প্ল্যাটফর্ম। যেখানে এশিয়ার উদীয়মান তরুণ নেতারা সামাজিক পরিবর্তন, নেতৃত্ব বিকাশ এবং বিশ্বপর্যায়ে নিজেদের দক্ষতা প্রদর্শনের সুযোগ পায়। এই প্ল্যাটফর্মে তিশার নির্বাচিত হওয়া কেবল তার নিজের জন্য নয় বরং রামগড় তথা পার্বত্য অঞ্চলের শিক্ষার্থী সমাজের জন্য এক বিশাল অনুপ্রেরণা।

 

 

তিশার এই অর্জন আমাদের মনে করিয়ে দেয়- প্রচেষ্টা, আত্মবিশ্বাস, নেতৃত্বগুণ এবং নিরলস পরিশ্রম কখনো বৃথা যায় না। একজন নারী শিক্ষার্থী হিসেবে তার এই পদচারণা অন্যদের পথ দেখাবে, বিশেষ করে যারা প্রত্যন্ত এলাকা থেকে উঠে এসে দেশ ও বিশ্বের নেতৃত্বে অংশ নিতে চায়।

 

 

রামগড় স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে  তার এই সাফল্যের জন্য তাকে  হৃদয়পূর্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

 

 

আমরা বিশ্বাস করি, তার এই পথচলা আগামী দিনে আরও বৃহৎ পরিসরে নেতৃত্ব সৃষ্টি করবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর