বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম
গ্রিসে পাঠানোর প্রলোভন: ২৬ লাখ টাকা হাতিয়ে নিয়ে লিবিয়ায় আটকে নির্যাতন, দেশে ফিরলেন দুই যুবক সিরাজগঞ্জে চাচাদের হামলায় ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু ইয়ারিংছড়ি সেনামৈত্রী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন শিক্ষার্থীদর বরণ অনুষ্ঠিত  গোপালগঞ্জে পাসপোর্ট সেবায় ধস: লোডশেডিংয়ে থমকে কাজ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশী লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা খাগড়াছড়ির মানিকছড়িতে সিন্দুকছড়ি জোন আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল চক্ষু ক্যাম্পেইন  তাড়াশে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার গোপালগঞ্জে টেকনিক্যাল শিক্ষার্থীদের জন্য চাকরি মেলা ও সেমিনার প্রতিপক্ষের হামলায় বসতঘর হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস,মামলা করে নিরাপত্তাহীনতায় পরিবার টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন, সভাপতি আফজাল ও সম্পাদক মুকুল

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে দু’জনের মৃত্যু

Reporter Name / ১৭৭ Time View
Update : সোমবার, ৩০ জুন, ২০২৫

 

 

 

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া

কুষ্টিয়ায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে।

জেলার কুমারখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমির হামজা (৯) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়।

সে কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের চড়াইকোল বোর্ড অফিস এলাকার হাবিবুর রহমানের ছেলে এবং পৌর এলাকার বাটিকামারা ফয়জুল করীম উলুম মাদ্রাসার ৩ তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

 

রোববার বিকাল সাড়ে ৪টার দিকে কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের চড়াইকোল বোর্ড অফিস এলাকায় এ ঘটনা ঘটে।

 

 

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, মৃত আমির হামজা গোসল করার জন্য গেলে বাড়ির পানির ট্যাংকের পানি শেষ হয়ে গেলে সবার অজান্তে নিজেই পানির পাম্পের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়ে। পরে বাড়ির লোকজন ছুটে এসে শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

 

নিহত শিশু আমির হামজার বড় ভাই অনিক জানান, শিশু আমির হামজা কাউকে কিছু না বলে সবার অজান্তে পানির মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে যায়। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

 

কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ডাঃ সালাউদ্দিন তালুকদার বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

 

 

কুমারখালী থানার ওসি সোলাইমান শেখ বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থেলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

অন্যদিকে সকালে সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের পুরাতন কুষ্টিয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ে আতিয়ার ব্যাপারী (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ সময়ে নিজ বাড়িতে ভাত রান্নার সময়ে রাইচকুকার বিস্ফোরণ ঘটে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর