বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম
গ্রিসে পাঠানোর প্রলোভন: ২৬ লাখ টাকা হাতিয়ে নিয়ে লিবিয়ায় আটকে নির্যাতন, দেশে ফিরলেন দুই যুবক সিরাজগঞ্জে চাচাদের হামলায় ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু ইয়ারিংছড়ি সেনামৈত্রী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন শিক্ষার্থীদর বরণ অনুষ্ঠিত  গোপালগঞ্জে পাসপোর্ট সেবায় ধস: লোডশেডিংয়ে থমকে কাজ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশী লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা খাগড়াছড়ির মানিকছড়িতে সিন্দুকছড়ি জোন আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল চক্ষু ক্যাম্পেইন  তাড়াশে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার গোপালগঞ্জে টেকনিক্যাল শিক্ষার্থীদের জন্য চাকরি মেলা ও সেমিনার প্রতিপক্ষের হামলায় বসতঘর হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস,মামলা করে নিরাপত্তাহীনতায় পরিবার টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন, সভাপতি আফজাল ও সম্পাদক মুকুল

গঙ্গাচড়ায় আবাদি জমি জোরপূর্বক  দখলে নিয়ে পুকুর খনন ও কাঁচা ঘরে নির্মাণের অভিযোগ  

Reporter Name / ১৭৮ Time View
Update : রবিবার, ২৯ জুন, ২০২৫

 

শরিফা বেগম শিউলী

স্টাফ রিপোর্টার

রংপুরে চাষাবাদযোগ্য আবাদি জমি জোরপূর্বক দখলে নিয়ে পুকুর খনন বালু তুলে ও টিনের ঘর বাড়ি করার অভিযোগ উঠেছে। গঙ্গাচড়া উপজেলাধীন আলেকিসামত কোলকোন্দ এলাকার আব্দুর রাজ্জাকের পৈত্রিক সূত্রে প্রাপ্ত আবাদযোগ্য জমি একই উপজেলাধীন মনিরাম কসাইপাড়া বড়বিল এলাকার আজিজুর রহমানের ছেলে হারুন মিয়া জোরপূর্বক দখলে নিয় শ্যালো মেশিন দিয়ে পুকুর খনন করে। গত ২৫-০৬ ২০২৫ইং তারিখে সহকারী কমিশনার (ভূমি) গঙ্গাচড়া বরাবর প্রেরিত অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিন বিবাদীরা শ্যালো মেশিন দিয়ে জমি খনন কাজ শুরু করে। তাৎক্ষণিক জমির মালিক আব্দুর রাজ্জাক ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের খনন কাজে বাধা দিলে হারুন মিয়া এবং তার সংঘবদ্ধ বাহিনী এলোপাতাড়ি কিল ঘুসি ও মারধার করে। তাদের উর্পযপরি আঘাতে আব্দুর রাজ্জাক রক্তাক্ত ও জখন হন। এ সময় আশপাশের লোকজন এসে আব্দুর রাজ্জাককে প্রতিপক্ষের হাত থেকে উদ্ধার করেন। এদিকে বিবাদীদের সাথে যোগাযোগ করা হলে তারা বলেন-যে কোন মূল্যেই উক্ত জমি দখলে রাখবেন। পুনরায় পুকুর খনন কাজে বাধা দিলে তাকে চরম শিক্ষা দেওয়া হবে ও মামলা করে হয়রানি করবে বলে হুমকি দেয় হারুনগং। এ ব্যাপারে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেন। আলেকিসামত কোলকোন্দ এলাকার সামসুল হকের ছেলে অভিযোগকারী আব্দুর রাজ্জাক তার জমির তফশীল বর্ণনা দিয়ে জানান, পৈত্রিক সূত্রে প্রাপ্ত গঙ্গাচড়া উপজেলার মনিরামপুর মৌজার জেএল নং-১০, খতিয়ান নং ১৪৬, ২০২ ডিপি নং-৬৪, বুজরত খতিয়ান ২১০১, দাগ নং ২৩৩২/ ২৯৩৩ জমি ১.৩৪ শতকের মধ্যে ২৯ শতক জমি। তফসিল বর্ণিত উক্ত জমি তদন্ত পূর্বক খনন কাজ বন্ধ করে জমির প্রকৃত মালিককে নির্বিঘ্নে চাষাবাদ করার সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর