বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম
গ্রিসে পাঠানোর প্রলোভন: ২৬ লাখ টাকা হাতিয়ে নিয়ে লিবিয়ায় আটকে নির্যাতন, দেশে ফিরলেন দুই যুবক সিরাজগঞ্জে চাচাদের হামলায় ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু ইয়ারিংছড়ি সেনামৈত্রী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন শিক্ষার্থীদর বরণ অনুষ্ঠিত  গোপালগঞ্জে পাসপোর্ট সেবায় ধস: লোডশেডিংয়ে থমকে কাজ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশী লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা খাগড়াছড়ির মানিকছড়িতে সিন্দুকছড়ি জোন আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল চক্ষু ক্যাম্পেইন  তাড়াশে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার গোপালগঞ্জে টেকনিক্যাল শিক্ষার্থীদের জন্য চাকরি মেলা ও সেমিনার প্রতিপক্ষের হামলায় বসতঘর হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস,মামলা করে নিরাপত্তাহীনতায় পরিবার টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন, সভাপতি আফজাল ও সম্পাদক মুকুল

১৯ টি পুকুর সংস্কার তাড়াশে স্বচ্ছলতা ফিরবে দরিদ্র সুফলভোগীদের 

Reporter Name / ২১২ Time View
Update : রবিবার, ২৯ জুন, ২০২৫

 

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের তাড়াশে সুফলভোগীদের ১৯ টি পুকুর সংস্কার করে জলধারা বৃদ্ধি ও মৎস্য চাষে বিশেষ সুবিধা তৈরী করে পুকুর পাড়ে বসবাস করা সুফলভোগীদের জীবন মানের উন্ননে ব্যাপক সারা ফেলেছে উপজেলা মৎস্য অধিদপ্তর।এতে শত শত সুফলভোগীদের আর্থিক স্বচ্ছলতা ফিরেছে বলে জানিয়েছন সচেতন মহল।

সুত্র মতে, নিমগাছী সমাজ ভিত্তিক মৎস্য চাষ প্রকল্পের আওতায় তাড়াশ উপজেলায় পুরাতন ১৯ টি পুকুর সংস্থার করা হয়েছে। পুকুর পাড়ে বসবাসরত সুফলভোগীরা পুকুর গুলোতে মাছ চাষ করে নিজেদের ভাগ্য পরিবর্তন করছেন। মাছ উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রকল্পের আওতায় দরিদ্র সুফলভোগীদের প্রশিক্ষণ, মাছ চাষের আধুনিক উপকরণ, পানির মান পরীক্ষার যন্ত্র, এরেটর মেশিন, ইনসুলেটে ফিস বক্সসহ বিভিন্ন উপকরণ প্রদান করা হয়েছে।

এ ব্যাপারে তাড়াশ উপজেরা মৎস্য কর্মকর্তা মশগুল আজাদ জানান, সরকার গৃহীত ব্যবস্থায় দরিদ্র সুফলভোগীরা মাছ চাষ করে তাদের জীবন মানের পরিবর্তন আনছেন।

নিমগাছী সমাজ ভিত্তিক মৎস্য চাষ প্রকল্পের পরিচালক শহিদুল ইসলাম বলেন, ২০২৪-২০২৫ অর্থ বছরে তাড়াশ উপজেলায় পুরাতন ও ভরাট হয়ে যাওয়া মাছ চাষের অনুপযোগী ১৯ টি পুকুর সংস্কার করা হয়েছে। প্রকল্পের ড্রয়িং ও ডিজাইন অনুযায়ী তাড়াশ উপজেলা মৎস্য অধিদপ্তর সুষ্ঠভাবে খনন কাজ সম্পুন্ন করেছে। ফলে পুকুর পাড়ে বসবাসকারী আদিবাসীসহ দরিদ্র সুফলভোগীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ঘটবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর