বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম
গ্রিসে পাঠানোর প্রলোভন: ২৬ লাখ টাকা হাতিয়ে নিয়ে লিবিয়ায় আটকে নির্যাতন, দেশে ফিরলেন দুই যুবক সিরাজগঞ্জে চাচাদের হামলায় ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু ইয়ারিংছড়ি সেনামৈত্রী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন শিক্ষার্থীদর বরণ অনুষ্ঠিত  গোপালগঞ্জে পাসপোর্ট সেবায় ধস: লোডশেডিংয়ে থমকে কাজ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশী লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা খাগড়াছড়ির মানিকছড়িতে সিন্দুকছড়ি জোন আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল চক্ষু ক্যাম্পেইন  তাড়াশে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার গোপালগঞ্জে টেকনিক্যাল শিক্ষার্থীদের জন্য চাকরি মেলা ও সেমিনার প্রতিপক্ষের হামলায় বসতঘর হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস,মামলা করে নিরাপত্তাহীনতায় পরিবার টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন, সভাপতি আফজাল ও সম্পাদক মুকুল

কুষ্টিয়ায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ 

Reporter Name / ১৯৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

 

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া

কুষ্টিয়ার মিরপুরে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার ও চারা বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উদ্যোগে খরিব-২/২০২৫-২৬ মৌসুমে (অর্থ বছর ২০২৪-২০২৫) রোপা আমন (উফশী) ধান এবং নারিকেলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার ও চারা বিতরণ করা হয়। বৃহস্পতিবার বিকেলে উপজেলা চত্বরে এ বীজ ও সার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মধ্যে প্রণোদনার উপকরণ বিতরণ করেন। এ সময়ে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার ডাঃ পীযূষ কুমার সাহা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার ডাঃ আব্দুল্লাহেল কাফি, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বদিউজ্জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মতিয়র রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জসীম উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলাম। এ সময়ে অতিথিবৃন্দ ২ হাজার ৯শ’ জন কৃষকের মধ্যে ৫ কেজি আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার এবং ৫শ’ জন কৃষককে জনপতি পাঁচটি করে নারিকেলের চারা বিতরণ করেন। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানে ৫শ’ নারিকেলের চারা বিতরণ করা হবে বলে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর