বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম
গ্রিসে পাঠানোর প্রলোভন: ২৬ লাখ টাকা হাতিয়ে নিয়ে লিবিয়ায় আটকে নির্যাতন, দেশে ফিরলেন দুই যুবক সিরাজগঞ্জে চাচাদের হামলায় ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু ইয়ারিংছড়ি সেনামৈত্রী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন শিক্ষার্থীদর বরণ অনুষ্ঠিত  গোপালগঞ্জে পাসপোর্ট সেবায় ধস: লোডশেডিংয়ে থমকে কাজ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশী লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা খাগড়াছড়ির মানিকছড়িতে সিন্দুকছড়ি জোন আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল চক্ষু ক্যাম্পেইন  তাড়াশে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার গোপালগঞ্জে টেকনিক্যাল শিক্ষার্থীদের জন্য চাকরি মেলা ও সেমিনার প্রতিপক্ষের হামলায় বসতঘর হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস,মামলা করে নিরাপত্তাহীনতায় পরিবার টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন, সভাপতি আফজাল ও সম্পাদক মুকুল

দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে ঈদ উপহার পেলো ১৫০ অসহায় পরিবার

Reporter Name / ১৮৬ Time View
Update : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

মোঃমাসুদ রানা, বিশেষ প্রতিনিধিঃ

 

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে খাগড়াছড়ির দীঘিনালায় অসহায় ও দুস্থ ১৫০টি পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার (৫ জুন) সকালে দীঘিনালা জোনের উদ্যোগে কবাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

 

উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. ওমর ফারুক, পিএসসি। এছাড়া জোন উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ মেহেদি হাসান, পিএসসি এবং ক্যাপ্টেন আবু রায়হানও উপস্থিত ছিলেন।

 

জানা গেছে, ঈদ উপহারের মধ্যে ছিল চাল, ডাল, সেমাই, চিনি, তেল ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী। স্থানীয় অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মুখে ঈদের হাসি ফোটাতেই এই আয়োজন করে সেনাবাহিনী।

 

জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ওমর ফারুক বলেন, “সেনাবাহিনী সবসময় দেশের মানুষের পাশে আছে। পাহাড়ের শান্তি ও উন্নয়নের পাশাপাশি আমরা মানবিক কার্যক্রমেও সমান গুরুত্ব দিচ্ছি। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এই ক্ষুদ্র প্রচেষ্টা।”

 

স্থানীয়রা সেনাবাহিনীর এই মহতী উদ্যোগকে স্বাগত জানান এবং ধন্যবাদ জানান দীঘিনালা জোনকে।

 

উল্লেখ্য, দীঘিনালায় দীর্ঘদিন ধরেই সেনাবাহিনী স্থানীয় জনগণের কল্যাণে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে, যা শান্তি ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর