বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম
গ্রিসে পাঠানোর প্রলোভন: ২৬ লাখ টাকা হাতিয়ে নিয়ে লিবিয়ায় আটকে নির্যাতন, দেশে ফিরলেন দুই যুবক সিরাজগঞ্জে চাচাদের হামলায় ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু ইয়ারিংছড়ি সেনামৈত্রী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন শিক্ষার্থীদর বরণ অনুষ্ঠিত  গোপালগঞ্জে পাসপোর্ট সেবায় ধস: লোডশেডিংয়ে থমকে কাজ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশী লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা খাগড়াছড়ির মানিকছড়িতে সিন্দুকছড়ি জোন আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল চক্ষু ক্যাম্পেইন  তাড়াশে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার গোপালগঞ্জে টেকনিক্যাল শিক্ষার্থীদের জন্য চাকরি মেলা ও সেমিনার প্রতিপক্ষের হামলায় বসতঘর হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস,মামলা করে নিরাপত্তাহীনতায় পরিবার টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন, সভাপতি আফজাল ও সম্পাদক মুকুল

লালমোহনে জেলে পুনর্বাসনের ২৫ টন চাল আত্মসাৎ

Reporter Name / ১৭৯ Time View
Update : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

 

লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহনে জাটকা আহরণে বিরত থাকা জেলেদের জন্য মানবিক কর্মসূচির আওতায় ভিজিএফ এর ২০২৫ সালের এপ্রিল ও মে মাসের বরদ্দকৃত চালের ২৫ টন আত্মসাৎ করলেন ইউপি প্রশাসক রবিউল আলম। ভোলা জেলা প্রশাসক মো. আজাদ জাহান এর স্বাক্ষরিত চিঠির মাধ্যমে গত ১৯ মার্চ ২০২৫ ইং তারিখে লালমোহন উপজেলাধীন ৩নং ধলীগৌরনগর ইউনয়নের প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেন উপজেলা আইসিটি কর্মকর্তা রবিউল আলম। দায়িত্ব গ্রহনের পর থেকে জেলেদের চাল আত্মসাৎসহ একের পর এক বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িয়ে পরেন এই কর্মকর্তা।

জানা যায়, উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ২২৭৭ জন সুবিধাভোগী জেলের জন্য জনপ্রতি ৮০ কেজি করে ১৮২.১৬ মে. টন চাল বরাদ্দ হয়। যা গত ২৩-২৪ মে বিতরণ করা হয়। তবে ৮০ কেজির স্থলে ৬৫-৬৮ কেজি বিতরণ করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ওই ইউনিয়নের জন্য বরাদ্দের ১৮২.১৬ মে. টন চালের স্থলে ১৫৭.৫০ মে টন চাল খাদ্যগুদাম থেকে নেয়া হলেও বাকী ২৫ টন চালের কোনো হদিস নেই।

ওই ইউনিয়নে বিতরনের জন্য লালমোহন উপজেলা খাদ্যগুদাম থেকে চাল পরিবহন করা ট্রাক ড্রাইভার মো. জামালের সাথে আলাপকালে জানা যায়, ধলীগৌরনগর ইউনিয়নের জেলে পুর্নবাসনের ১৪ ট্রাক চাল পরিবহন করেছেন তিনি। যার প্রতি ট্রাকে ৫০ কেজি ওজনের ২২৫ বস্তা ছিল।

এছাড়াও লালমোহন খাদ্যগুদাম ও ধলীগৌরনগর ইউনিয়ন পরিষদের তথ্য অনুযায়ী ঘটনার সত্যতা পাওয়া যায়। সে অনুযায়ী ২২৭৭জন জেলেদের মাঝে চাল বিতরণ করেন এ প্রশাসক।

নাম প্রকাশে অনিচ্ছুক কার্ডধারী একাধিক জেলে জানান, আমরা প্রতি মাসে ৪০ কেজি হারে দুই মাসে ৮০ কেজি করে চাল পাওয়ার কথা থাকলেও আমরা পেয়েছি ৬৫-৬৮ কেজি ।

এ ব্যাপারে ৩নং ধলীগৌরনগর ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ও উপজেলা আইসিটি কর্মকর্তা রবিউল আলমের মুঠোফোনে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, নিয়ম অনুযায়ী চাল বিতরণ করা হয়েছে।

জানতে চাইলে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ বলেন, এ ধরনের কোনো অভিযোগ ইতোপূর্বে আমার নিকট আসেনি। ভুক্তভোগীদের অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান তিনি।

ভোলা জেলা প্রশাসক আজাদ জাহান বলেন, চাল বিতরণে এমনটা করার কোনা সুযোগ নেই, বিষয়টি খতিয়ে দেখা হবে।

এদিকে ধলীগৌরনগর ইউনিয়ন পরিষদের দায়িত্ব পেয়েই গত ফেব্রুয়ারি- মার্চ মাসের জেলেদের পুর্নবাসনের ৭টন চাল আত্মসাতের অভিযোগও রয়েছে প্রশাসক রবিউল এর বিরুদ্ধে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর