শিরোনাম
সিরাজগঞ্জে ট্রাকচাপায় কর্তব্যরত ট্রাফিক পুলিশ নিহত পার্বতীপুরে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত সিন্দুকছড়িতে রাস্তা নির্মাণ শ্রমিকদের মারধরের অভিযোগ, ১৬ জনকে উদ্ধার করেছে সেনাবাহিনী সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা ১২ জনকে চার দিন পর ফিরিয়ে নিল বিএসএফ পার্বতীপুরে ব্র্যাকের উদ্যোগে সদস্যদের মাঝে মুরগির বাচ্চা, কুমড়ার বীজ ও প্রশিক্ষণ ভাতা বিতরণ প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ জাতীয় পর্যায়ে ১০০ মিটার দৌড়ে চ্যাম্পিয়ন উল্লাপাড়ার রিফাত, দীর্ঘ লাফে রানারআপ দর্শনার বারাদী সীমান্তে বিদেশী পিস্তল, গুলি ও ভারতীয় গাঁজা উদ্ধার রামগতি উপজেলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি অনুমোদন, সদস্য-সচিব দিদার খন্দকার সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ শিকার: দুই জেলে আটক, উদ্ধার নৌকা ও নিষিদ্ধ কীটনাশক পার্বতীপুরে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তারকাদের গানে মুগ্ধ হাজারো দর্শক
বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

জামালপুরে ইয়াবা সেবন ও বহনের দায়ে দুই যুবকের ১৫ দিনের কারাদণ্ড

প্রতিবেদকের নাম / ৩৮ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৬ মে, ২০২৬

 

ফিরোজ শাহ, জামালপুর প্রতিনিধি:

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় মাদক সেবন ও বহনের দায়ে সাহেব আলী (২৫) ও শাহা আলী (২৮) নামে দুই যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

বুধবার (৬ মে) দুপুরে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন। এ সময় তিনি ওই দুই যুবককে দণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে সাহেব আলী পৌর শহরের ডালবাড়ি এলাকার নজরুল ইসলামের ছেলে এবং শাহা আলী একই এলাকার মৃত জমশেদ আলীর ছেলে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় তাদের আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এ বিষয়ে ইউএনও শাহ জহুরুল হোসেন বলেন, অভিযুক্তরা ইয়াবা সেবন ও বহনের কথা স্বীকার করেছেন। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
06 May 2026

জামালপুরে ইয়াবা সেবন ও বহনের দায়ে দুই যুবকের ১৫ দিনের কারাদণ্ড

www.dainikkagoj.com
06 May 2026

জামালপুরে ইয়াবা সেবন ও বহনের দায়ে দুই যুবকের ১৫ দিনের কারাদণ্ড

www.dainikkagoj.com