শিরোনাম
সাতকানিয়ায় ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল, ভিডিও ভাইরাল আর্জেন্টিনা ভক্ত তারকা লেখক ও কথাসাহিত্যিক তুলতুল, বিশ্বকাপ ঘিরে উচ্ছ্বাস ভাঙ্গুড়া পৌরসভায় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে শপিং কমপ্লেক্সে দুঃসাহসিক চুরি, দেড় কোটি টাকার ১৪৬ মোবাইল উধাও অনলাইনে পরিচয়, বিয়ে করতে এসে প্রেমিকার বয়স কম দেখে ফিরে গেলেন চীনা যুবক পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলের পরিচ্ছন্নতা কর্মী নিহত জনগণের মনের ভাষা বুঝে বাজেট প্রণয়ন করা হয়েছে: এমপি বীথিকা বিনতে হোসাইন গাবতলীতে অস্থায়ী ইট তুলে নেওয়ায় সড়কে চরম ভোগান্তি, ‘ইট ভাড়া’ নিয়ে বিতর্ক জামুন্না পল্লী বন্ধু স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি হলেন অ্যাডভোকেট গোলাম মোস্তফা (মজনু) মিশাম হ্যাচারির পচা ডিম ও বর্জ্যের দুর্গন্ধে অতিষ্ঠ টাগরা গ্রামের জনজীবন
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ বিভাগীয় শাখার পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা

প্রতিবেদকের নাম / ২০ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

 

মকবুল হোসেন

ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ বিভাগীয় শাখার সভাপতি মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা ত্যাগ, আত্মত্যাগ, সহমর্মিতা ও মানবতার মহান শিক্ষা নিয়ে মুসলিম উম্মাহর মাঝে সমাগত হয়। কুরবানির প্রকৃত তাৎপর্য কেবল পশু কুরবানি নয়, বরং মানুষের অন্তরের অহংকার, হিংসা, লোভ ও সংকীর্ণতাকে বিসর্জন দেওয়ার মধ্যেই এর প্রকৃত শিক্ষা নিহিত রয়েছে।

তিনি আরও বলেন, ঈদের আনন্দ ধনী-গরিব সকল মানুষের মাঝে সমানভাবে ছড়িয়ে দিতে হবে। সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই ঈদের প্রকৃত আনন্দ পূর্ণতা পায়। তাই সবাইকে মানবিক মূল্যবোধ জাগ্রত রেখে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ বিভাগীয় শাখার পক্ষ থেকে দেশের সর্বস্তরের জনগণ, সুধীজন, সাংবাদিক, গণমাধ্যমকর্মী এবং দেশ-বিদেশে অবস্থানরত সকল বাংলাদেশিকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানানো হয়।

শুভেচ্ছা বার্তার শেষে তিনি সবার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
26 May 2026

বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ বিভাগীয় শাখার পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা

www.dainikkagoj.com
26 May 2026

বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ বিভাগীয় শাখার পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা

www.dainikkagoj.com