শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

রামগড়ে যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি গঠন

Reporter Name / ১১ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

 

মোঃ মাসুদ রানা, বিশেষ প্রতিনিধি:

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলা যুব রেড ক্রিসেন্টের সমন্বয় সভা ও নতুন কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে রামগড় উপজেলা প্রেস ক্লাব হলরুমে সংগঠনের উপ-যুব প্রধান (১) মোঃ মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব রেড ক্রিসেন্ট খাগড়াছড়ি ইউনিটের যুব প্রধান আল-আমিন। এছাড়াও উপ-যুব প্রধান (১) আবদুল্লাহ্ আল নোমান, যুব কার্যকরী কমিটির নেতৃবৃন্দ এবং রামগড় উপজেলার সাবেক ও বর্তমান যুব সদস্যরা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন সাবেক যুব প্রধান আবছার হোসেন, সাবেক উপ-যুব প্রধান (১) গিয়াস উদ্দিন, সাবেক যুব প্রধান (২) মো. মাসুদ রানা সহ সিনিয়র সদস্যরা।

বক্তারা বলেন, রামগড় যুব রেড ক্রিসেন্ট সদস্যরা প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধ, রক্তদান, বস্ত্র বিতরণ, বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান এবং দরিদ্র শিক্ষার্থীদের সহায়তাসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

সভা শেষে খাগড়াছড়ি জেলা ইউনিটের যুব প্রধান আল-আমিন ১৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করেন। এতে মোঃ মোজাম্মেল হোসেনকে যুব প্রধান, মোঃ আবু নাছেরকে উপ-যুব প্রধান (১) এবং মোঃ নুরুল হক জনিকে যুব প্রধান (২) হিসেবে মনোনীত করা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর