বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম
রামগড়ে যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি গঠন লংগদুতে করল্যাছড়ি বাজার পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত Die historische Evolution von Casinos Ein Blick auf Chicken Roads Entwicklung im Zeitverlauf কমলনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের জমকালো ফাইনাল অনুষ্ঠিত নাটোরের সিংড়ায় ত্রাণ গুদামের উদ্বোধন করলেন জেলা প্রশাসক ময়মনসিংহে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সাতকানিয়ার ইউএনও বদলি, নতুন ইউএনও হিসেবে এনামুল হাসান নিয়োগ ভাঙ্গুড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও উদ্বোধন সান্তাহার প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন ভাঙ্গুড়ায় অবৈধ মাটি কাটায় এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা

কমলনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের জমকালো ফাইনাল অনুষ্ঠিত

Reporter Name / ২১ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

 

মোখলেছুর রহমান ধনু, রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) উপজেলার চর লরেন্স উচ্চ বিদ্যালয় মাঠে বিপুল দর্শকের উপস্থিতিতে বর্ণাঢ্য এই আয়োজন সম্পন্ন হয়। বালক ও বালিকা—দুই বিভাগেই ফাইনাল ম্যাচে ছিল টানটান উত্তেজনা।

বালিকা বিভাগের ফাইনালে চর লরেন্স খানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চর জাংগালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে কোনো গোল না হওয়ায় ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। পরে টাইব্রেকারে জয়ী হয়ে উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে চর লরেন্স খানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

অন্যদিকে বালক বিভাগের ফাইনালে চর কাদিরা কেএম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চর লরেন্স শিক্ষা গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিদ্বন্দ্বিতা করে। রোমাঞ্চকর এ ম্যাচে ১-০ গোলে জয় পেয়ে উপজেলা চ্যাম্পিয়ন হয় চর কাদিরা কেএম সরকারি প্রাথমিক বিদ্যালয়।

খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ আলহাজ্ব এবিএম আশরাফ উদ্দিন নিজান, এমপির প্রতিনিধি এবং কমলনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম দিদার হোসেন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাহাত উজ জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সভাপতি। এছাড়াও উপস্থিত ছিলেন চর লরেন্স উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক দোলন, আব্দুর রহিম মেম্বার, আবুল বাসার, জ্যেষ্ঠ সাংবাদিক মোখলেছুর রহমান ধনু, সাংবাদিক মোঃ জাকির শাহসহ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকরা।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের তত্ত্বাবধানে আয়োজিত এ টুর্নামেন্টকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। শত শত দর্শকের উপস্থিতিতে পুরো মাঠ ছিল কানায় কানায় পূর্ণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর