বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম
রামগড়ে যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি গঠন লংগদুতে করল্যাছড়ি বাজার পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত Die historische Evolution von Casinos Ein Blick auf Chicken Roads Entwicklung im Zeitverlauf কমলনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের জমকালো ফাইনাল অনুষ্ঠিত নাটোরের সিংড়ায় ত্রাণ গুদামের উদ্বোধন করলেন জেলা প্রশাসক ময়মনসিংহে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সাতকানিয়ার ইউএনও বদলি, নতুন ইউএনও হিসেবে এনামুল হাসান নিয়োগ ভাঙ্গুড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও উদ্বোধন সান্তাহার প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন ভাঙ্গুড়ায় অবৈধ মাটি কাটায় এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা

নাটোরের সিংড়ায় ত্রাণ গুদামের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

Reporter Name / ১৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

 

মোঃ জাকারিয়া মাসুদ, সিংড়া (নাটোর) প্রতিনিধি

নাটোরের সিংড়া উপজেলা চত্বরে নবনির্মিত ত্রাণ গুদামের শুভ উদ্বোধন করেছেন জেলা প্রশাসক (ডিসি) আসমা শাহীন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার কোর্টমাঠ চত্বরে আনুষ্ঠানিকভাবে এ গুদামের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসমা শাহীন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তাশরিফুল ইসলাম, সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মিঠুন কুন্ডু, উপজেলা সহকারী প্রকৌশলী (বিএডিসি) মানিক রতন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুমি খাতুনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের তত্ত্বাবধানে প্রায় সাড়ে ৯ লাখ টাকা ব্যয়ে ত্রাণ গুদামটি নির্মাণ ও বাস্তবায়ন করা হয়েছে।

উদ্বোধনকৃত এ গুদামটি দুর্যোগকালীন সময়ে ত্রাণ সামগ্রী সংরক্ষণ ও দ্রুত বিতরণ কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর