বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম
রামগড়ে যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি গঠন লংগদুতে করল্যাছড়ি বাজার পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত Die historische Evolution von Casinos Ein Blick auf Chicken Roads Entwicklung im Zeitverlauf কমলনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের জমকালো ফাইনাল অনুষ্ঠিত নাটোরের সিংড়ায় ত্রাণ গুদামের উদ্বোধন করলেন জেলা প্রশাসক ময়মনসিংহে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সাতকানিয়ার ইউএনও বদলি, নতুন ইউএনও হিসেবে এনামুল হাসান নিয়োগ ভাঙ্গুড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও উদ্বোধন সান্তাহার প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন ভাঙ্গুড়ায় অবৈধ মাটি কাটায় এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা

সাতকানিয়ার ইউএনও বদলি, নতুন ইউএনও হিসেবে এনামুল হাসান নিয়োগ

Reporter Name / ২০ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

 

চট্টগ্রাম প্রতিনিধি, নুরুল কবির

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসানকে খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলায় বদলি করা হয়েছে। একই সঙ্গে সাতকানিয়ার নতুন ইউএনও হিসেবে এনামুল হাসানকে নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সদ্য বদলিকৃত ইউএনও খোন্দকার মাহমুদুল হাসানকে মহালছড়ি উপজেলায় দায়িত্ব প্রদান করা হয়েছে। অন্যদিকে সাতকানিয়ায় যোগদান করতে যাওয়া এনামুল হাসান এতদিন বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত ছিলেন। তিনি নোয়াখালী জেলার বাসিন্দা।

এছাড়া প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিজ নিজ কর্মস্থলে সরকারি দাবি আদায় আইন, ১৯১৩-এর ধারা ৩(৩) অনুযায়ী সার্টিফিকেট অফিসারের ক্ষমতা অর্পণ করা হয়েছে। এর মাধ্যমে তারা সার্টিফিকেট মামলা পরিচালনা করতে পারবেন।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের অতিরিক্ত কমিশনার মো. মোতাহার হোসেন স্বাক্ষরিত এ আদেশ জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর