বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম
রামগড়ে যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি গঠন লংগদুতে করল্যাছড়ি বাজার পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত কমলনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের জমকালো ফাইনাল অনুষ্ঠিত নাটোরের সিংড়ায় ত্রাণ গুদামের উদ্বোধন করলেন জেলা প্রশাসক ময়মনসিংহে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সাতকানিয়ার ইউএনও বদলি, নতুন ইউএনও হিসেবে এনামুল হাসান নিয়োগ ভাঙ্গুড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও উদ্বোধন সান্তাহার প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন ভাঙ্গুড়ায় অবৈধ মাটি কাটায় এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা ভাঙ্গুড়ায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মাষ্টারের দাফন সম্পন্ন

ভাঙ্গুড়ায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মাষ্টারের দাফন সম্পন্ন

Reporter Name / ১৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

 

বিশেষ প্রতিনিধি:

পাবনার ভাঙ্গুড়ায় বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মাষ্টারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) বিকেলে পার-ভাঙ্গুড়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে তাকে গার্ড অব অনারের মাধ্যমে শেষ শ্রদ্ধা জানানো হয়।

পরে পার-ভাঙ্গুড়া ঈদগাঁ মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হয় এবং সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়।

ভাঙ্গুড়া সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। এ সময় জাতীয় পতাকায় আচ্ছাদিত মরদেহে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

পাবনা জেলা পুলিশ লাইনের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয় বীর এই মুক্তিযোদ্ধাকে।

গার্ড অব অনার প্রদান করেন ভাঙ্গুড়া থানার ওসি (তদন্ত) মোঃ আরিফুল ইসলাম, পাবনা পুলিশ লাইনের এসআই সবুজার হোসেনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

জানাজায় উপস্থিত ছিলেন পার-ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হেদায়েতুল হক, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, স্থানীয় বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মাষ্টার বুধবার সকাল সাড়ে ১০টায় নিজ বাড়ি টলটলীপাড়ায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, এক সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর