বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম
রামগড়ে যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি গঠন লংগদুতে করল্যাছড়ি বাজার পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত কমলনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের জমকালো ফাইনাল অনুষ্ঠিত নাটোরের সিংড়ায় ত্রাণ গুদামের উদ্বোধন করলেন জেলা প্রশাসক ময়মনসিংহে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সাতকানিয়ার ইউএনও বদলি, নতুন ইউএনও হিসেবে এনামুল হাসান নিয়োগ ভাঙ্গুড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও উদ্বোধন সান্তাহার প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন ভাঙ্গুড়ায় অবৈধ মাটি কাটায় এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা ভাঙ্গুড়ায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মাষ্টারের দাফন সম্পন্ন

কুষ্টিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ মামলায় ৩৩ হাজার টাকা জরিমানা

Reporter Name / ১৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

 

কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়ায় পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা লঙ্ঘনের দায়ে জরিমানা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মনিরা আক্তারের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সদর উপজেলার কুষ্টিয়া মেডিকেল কলেজের সামনে অভিযান চালানো হয়। এ সময় বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা-২০২২ লঙ্ঘনের অভিযোগে ৫টি মামলা দায়ের করে মোট ৩৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক নাসরিন সুলতানা। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, পরিবেশ দূষণ রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর