মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

এসএসসি পরীক্ষায় এক প্রতিষ্ঠান থেকে ১০ জন প্রতিবন্ধী শিক্ষার্থীর অংশগ্রহণ

Reporter Name / ২২ Time View
Update : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

 

নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:

চলমান এসএসসি-২০২৬ পরীক্ষায় বগুড়ার শাজাহানপুর উপজেলায় এক ব্যতিক্রমী দৃশ্যের দেখা মিলেছে। একই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১০ জন প্রতিবন্ধী শিক্ষার্থী একসাথে পরীক্ষায় অংশ নিয়েছে। এর মধ্যে ৮ জন শ্রবণ প্রতিবন্ধী, ১ জন দৃষ্টি প্রতিবন্ধী এবং ১ জন শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থী রয়েছেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১১টায় আড়িয়া রহিমাবাদ উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা যায়।

জানা যায়, এই প্রথমবারের মতো উপজেলার বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান “প্রয়াস” থেকে এসব শিক্ষার্থী নিয়মিত পাঠদান শেষে এসএসসি-২০২৬ পরীক্ষায় অংশগ্রহণ করছে।

পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত হল পরিদর্শক এক শিক্ষক জানান, প্রতিবন্ধী শিক্ষার্থীরা পরীক্ষার প্রশ্ন সহজভাবে বুঝে মনোযোগ সহকারে উত্তর লিখতে সক্ষম হয়েছে। তাদের প্রস্তুতি ও আত্মবিশ্বাস সন্তোষজনক বলে তিনি মন্তব্য করেন।

অন্যদিকে পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, বাংলা প্রথম পত্রের প্রশ্নপত্র তুলনামূলক সহজ হয়েছে। তারা আশা প্রকাশ করে বলেন, যদি সকল বিষয়ে এ ধরনের প্রশ্ন আসে তবে তাদের ভালো ফলাফল অর্জন সম্ভব হবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, চলমান এসএসসি/দাখিল/ভোকেশনাল পরীক্ষায় শাজাহানপুর উপজেলায় মোট ৬টি কেন্দ্রে ৩,৯৪৫ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে এসএসসি ২,৬৮০ জন, দাখিল ৯২২ জন এবং ভোকেশনাল ৩৪৩ জন শিক্ষার্থী রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর