মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

সলঙ্গায় এসএসসি পরীক্ষার্থীদের জন্য হেল্প ডেস্ক চালু

Reporter Name / ২০ Time View
Update : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

 

মোঃ আখতার হোসেন হিরন, সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের সলঙ্গায় সারাদেশের ন্যায় মঙ্গলবার থেকে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা-২০২৬। এ উপলক্ষে পরীক্ষার্থী ও অভিভাবকদের সহায়তায় ছাত্রদলের উদ্যোগে একটি হেল্প ডেস্ক চালু করা হয়েছে।

সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও সলঙ্গা ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী, ছাত্রনেতা নাসির উদ্দীনের সার্বিক তত্ত্বাবধানে এ হেল্প ডেস্ক পরিচালিত হচ্ছে। এতে পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য বিনামূল্যে পানি, বসার ব্যবস্থা, আসন খুঁজে দেওয়া, প্রাথমিক চিকিৎসা সহ বিভিন্ন সেবা প্রদান করা হচ্ছে।

হেল্প ডেস্ক সম্পর্কে সলঙ্গা থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এম আরিফুল ইসলাম বলেন, “পরীক্ষার সময় অনেক অভিভাবক ও শিক্ষার্থী নানা সমস্যার সম্মুখীন হন। যেমন বসার জায়গা না পাওয়া, পানি সংকট, হঠাৎ অসুস্থতা কিংবা সিট খুঁজে পেতে সমস্যা। এসব বিষয় মাথায় রেখেই আমাদের এই উদ্যোগ। আমরা চেষ্টা করছি সেবা দিতে।”

উদ্যোক্তা নাসির উদ্দীন জানান, পরীক্ষার্থী ও অভিভাবকদের সুবিধার কথা চিন্তা করেই এ কার্যক্রম শুরু করা হয়েছে এবং এটি চলমান থাকবে।

পরীক্ষার্থী আঁখি বলেন, “আমার সিট খুঁজে পাচ্ছিলাম না, পরে বড় ভাইয়েরা আমাকে সহযোগিতা করেছেন। খুব ভালো লেগেছে।”

অভিভাবক আবুল হোসেন বলেন, “গরমে পানি পিপাসা লাগছিল, এখানে বিনামূল্যে পানি ও বসার জায়গা পেয়েছি। খুব ভালো উদ্যোগ, তাদের জন্য দোয়া রইলো।”

অন্য এক অভিভাবক মাহমুদা আক্তার বলেন, “আমি একজন প্রাথমিক শিক্ষক। মেয়ে পরীক্ষা দিতে এসেছে। গরমে অসুবিধায় ছিলাম, পরে এখানে এসে চেয়ার ও পানি পেলাম। এটি সত্যিই একটি মহৎ উদ্যোগ।”

এছাড়াও উপস্থিত ছিলেন সলঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবকদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল আমিন হোসেন, ছাত্রনেতা আসাদ, ওমর ফারুক, রাসেল, সজিব, সাজু আনোয়ার, হিজল, হাসিবসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এ ধরনের সেবামূলক কার্যক্রমকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর