মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:০০ অপরাহ্ন

খাগড়াছড়ি দিঘীনালা সেনা জোনের উদ্যোগে হাজারো রোগী পেল চক্ষু চিকিৎসা সেবা

Reporter Name / ২৬ Time View
Update : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

 

ক্যহলাচিং মারমা, খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ি সেনা রিজিয়নের দিঘীনালা জোনের উদ্যোগে এবং বিভিন্ন সামাজিক ও দাতব্য সংগঠনের সহযোগিতায় দিনব্যাপী চক্ষু চিকিৎসা ও মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) দিঘীনালা মডেল বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ ক্যাম্পে রোটারি ক্লাব অব চিটাগং পোর্ট সিটি, চিটাগং খুলশী সেন্ট্রাল এবং বীর মুক্তিযোদ্ধা মংপ্রুসাইন ফাউন্ডেশন সহযোগিতা করে। পাশাপাশি চট্টগ্রাম লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল ও লায়ন্স ক্লাব অব চিটাগং প্রগ্রেসিভ সাউথ সার্বিক তত্ত্বাবধানে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হয়।

ক্যাম্পে এক হাজারেরও বেশি রোগীকে চক্ষু পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। পাশাপাশি দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চশমা বিতরণ করা হয়।

চিকিৎসা কার্যক্রমে অংশ নেওয়া বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক ও লায়ন্স চক্ষু হাসপাতালের অপটোমেট্রিস্ট কাজী আহম্মদ রিফাত রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন।

আয়োজকরা জানান, পরীক্ষার মাধ্যমে শনাক্ত হওয়া রোগীদের মধ্যে আগামী ১৬ মে চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালে ১৫০ জন রোগীর বিনামূল্যে ছানি অপারেশন করা হবে।

অনুষ্ঠানের উদ্বোধন করেন সেনাবাহিনী খাগড়াছড়ি রিজিয়নের দিঘীনালা জোনের অধিনায়ক লে. কর্নেল মো. আল আমিন।

এ সময় উপস্থিত ছিলেন মং রাজবাড়ীর বীর মুক্তিযোদ্ধা মং রাজা মংপ্রুসাইন বাহাদুর ফাউন্ডেশন চেয়ারম্যান এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কুমার সুইচিংপ্রু সাইনসহ রোটারি ক্লাবের নেতৃবৃন্দ ও অন্যান্য অতিথিরা।

আয়োজকরা বলেন, পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে বিনামূল্যে চক্ষু সেবা পৌঁছে দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর