বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম
গ্রিসে পাঠানোর প্রলোভন: ২৬ লাখ টাকা হাতিয়ে নিয়ে লিবিয়ায় আটকে নির্যাতন, দেশে ফিরলেন দুই যুবক সিরাজগঞ্জে চাচাদের হামলায় ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু ইয়ারিংছড়ি সেনামৈত্রী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন শিক্ষার্থীদর বরণ অনুষ্ঠিত  গোপালগঞ্জে পাসপোর্ট সেবায় ধস: লোডশেডিংয়ে থমকে কাজ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশী লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা খাগড়াছড়ির মানিকছড়িতে সিন্দুকছড়ি জোন আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল চক্ষু ক্যাম্পেইন  তাড়াশে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার গোপালগঞ্জে টেকনিক্যাল শিক্ষার্থীদের জন্য চাকরি মেলা ও সেমিনার প্রতিপক্ষের হামলায় বসতঘর হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস,মামলা করে নিরাপত্তাহীনতায় পরিবার টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন, সভাপতি আফজাল ও সম্পাদক মুকুল

ইয়ারিংছড়ি সেনামৈত্রী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন শিক্ষার্থীদর বরণ অনুষ্ঠিত 

Reporter Name / ১১ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

 

মোঃ এরশাদ আলী,  লংগদু প্রতিনিধি :

রাঙ্গামাটির লংগদুতে লংগদুতে ইয়ারিংছড়ি সেনামৈত্রী উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

১৫ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল ১০ টায় লংগদু উপজেলার আটারকছড়া ইউনিয়নের উত্তর ইয়ারিংছড়ি সেনা মৈত্রী উচ্চ বিদ্যলয়ের নবাগত শিক্ষার্থীদের বরণ, পুরষ্কার বিতরণী ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠানটি অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জালাল হোসেন মালেক এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক খন্দকার মোঃ সাখাওয়াত হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে

প্রধান  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু সেনা জোনের সিনিয়র ওয়ারেন্ট অফিসার ও ইয়ারিংছড়ি আর্মী ক্যাম্পের ক্যাম্প কমান্ডার

আলেক।

এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, অভিভাবকবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ , প্রাক্তন শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময়ে বক্তারা বলেন, উপজেলার দূর্গম অঞ্চলে শিক্ষা বঞ্চিত অবহেলিত শিক্ষার্থীদের কথা বিবেচনা করে ২০০০ সালে লংগদু সেনা জোন কর্তৃক প্রতিষ্ঠিত উত্তর ইয়ারিংছড়ি সেনা মৈত্রী উচ্চ বিদ্যালয়টি অত্র এলাকার শিক্ষার দ্বার উন্মোচিত করেছে। যার ফলে আজ এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন স্থানে কর্মরত থেকে দেশ সেবায় কাজ করছে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, তোমরা আগামী দিনের দেশ গড়ার কারিগর। আজকের এই শিক্ষাকে কাজে লাগিয়ে, তোমাদের সততা , পরিশ্রমের মাধ্যমে কাঙ্খিত সাফল্য অর্জন করবে । মনে রাখবে, তোমরাই এই দেশের ভবিষ্যৎ।

অনুষ্ঠানের শুরুতেই নবীন শিক্ষার্থীদের বিদ্যালয়ের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং শেষে বিদায়ী ২৫জন এসএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর