বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম
গ্রিসে পাঠানোর প্রলোভন: ২৬ লাখ টাকা হাতিয়ে নিয়ে লিবিয়ায় আটকে নির্যাতন, দেশে ফিরলেন দুই যুবক সিরাজগঞ্জে চাচাদের হামলায় ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু ইয়ারিংছড়ি সেনামৈত্রী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন শিক্ষার্থীদর বরণ অনুষ্ঠিত  গোপালগঞ্জে পাসপোর্ট সেবায় ধস: লোডশেডিংয়ে থমকে কাজ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশী লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা খাগড়াছড়ির মানিকছড়িতে সিন্দুকছড়ি জোন আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল চক্ষু ক্যাম্পেইন  তাড়াশে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার গোপালগঞ্জে টেকনিক্যাল শিক্ষার্থীদের জন্য চাকরি মেলা ও সেমিনার প্রতিপক্ষের হামলায় বসতঘর হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস,মামলা করে নিরাপত্তাহীনতায় পরিবার টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন, সভাপতি আফজাল ও সম্পাদক মুকুল

টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন, সভাপতি আফজাল ও সম্পাদক মুকুল

Reporter Name / ২৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। বুধবার (১৫ এপ্রিল ২০২৬) বিকেল চারটা থেকে শুরু হওয়া ভোটগ্রহণে ক্লাবের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

নির্বাচনে সভাপতি পদে দৈনিক ইনকিলাবের টুঙ্গিপাড়া উপজেলা সংবাদদাতা মো. আফজাল হোসেন এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক যায়যায় দিনের টুঙ্গিপাড়া প্রতিনিধি শওকত হোসেন মুকুল নির্বাচিত হয়েছেন।

ভোটাররা ব্যালটের মাধ্যমে তাঁদের পছন্দের প্রার্থীদের ভোট দেন। পুরো নির্বাচন প্রক্রিয়া ছিল শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল। নির্বাচন চলাকালে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার ও টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলীসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা। এ সময় বিভিন্ন রাজনৈতিক নেতা, পাঁচটি ইউনিয়নের জনপ্রতিনিধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।

ভোট গণনা শেষে ইউএনও জহিরুল আলম আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। পরে নির্বাচন কমিশন, প্রিজাইডিং ও রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত ফলাফলে স্বাক্ষর করেন।

নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানান উপস্থিত প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

নির্বাচনের মাধ্যমে ১৭ সদস্যবিশিষ্ট একটি প্রাথমিক কমিটিও ঘোষণা করা হয়েছে। কমিটির সহসভাপতি পদে ওয়াহিদুজ্জামান শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে শ্রী সমেস বৈরাগী ও দিলীপ মন্ডল, সাংগঠনিক সম্পাদক পদে হাবিবুল্লাহ খান, কোষাধ্যক্ষ পদে বিএম শামীম, দপ্তর সম্পাদক পদে জাহিদুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক পদে হাফিজা বেগম এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মহিদুল ইসলাম বাঁধন নির্বাচিত হয়েছেন। নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন ডা. ফারুক হোসেনসহ অন্যরা।

নতুন এই কমিটি দায়িত্ব গ্রহণের মাধ্যমে টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের কার্যক্রমে নতুন গতি আসবে এবং সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও স্থানীয় গণমাধ্যমের বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর