শাজাহানপুরে মানিকদিপা দ্বিঃমূখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান
নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শাজাহানপুরে মানিকদিপা দ্বিঃমূখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি-২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১৬ এপ্রিল বেলা ১১টায় অত্র বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা আতিকুর রহমান আতিক।
এসময় অত্র প্রতিষ্ঠানের এসএসসি-২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন আড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ, আড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বাদশা আলম, ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক ও অত্র প্রতিষ্ঠানের সাবেক সভাপতি মোঃ মোহসিন আলী, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, আড়িয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তাজুল ইসলাম, সহকারী শিক্ষক সুরেশ চন্দ্র, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান মাসুম, আড়িয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর যুব বিভাগের সহ সভাপতি আক্তারুজ্জামান মানিক।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, শিক্ষক প্রতিনিধি মুক্তার হোসেন, বিএনপি নেতা শাজাহান আলী, রফিকুল ইসলাম, আইয়ুব আলী, মাসুদুর রহমান মাসুদ, জহুরুল ইসলাম, আব্দুর রাজ্জাক, আড়িয়া ইউনিয়ন জামায়াত ইসলামীর যুব বিভাগের সহ সেক্রেটারি ফারুক হোসেন, ইউনিয়ন জামায়াত নেতা শামীম হোসেন, ইব্রাহিম আলী, মোহাম্মদ নাজমুল হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা-মন্ডলী, অভিভাবকবৃন্দ, সাংবাদিক, ছাত্র-ছাত্রীবৃন্দ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।
উল্লেখ্য, চলতি শিক্ষাবর্ষে অত্র শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি-২০২৬ ব্যাচের বিজ্ঞান ও মানবিক শাখা হতে মোট ৩১জন শিক্ষার্থী বিদায়ী সংবর্ধনা গ্ৰহণ করেন। অনুষ্ঠানে বক্তারা সকল শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের সাফল্য কামনা করে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য ও পরামর্শ প্রদান করেন।








