বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম
সিরাজগঞ্জে চাচাদের হামলায় ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু ইয়ারিংছড়ি সেনামৈত্রী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন শিক্ষার্থীদর বরণ অনুষ্ঠিত  গোপালগঞ্জে পাসপোর্ট সেবায় ধস: লোডশেডিংয়ে থমকে কাজ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশী লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা খাগড়াছড়ির মানিকছড়িতে সিন্দুকছড়ি জোন আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল চক্ষু ক্যাম্পেইন  তাড়াশে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার গোপালগঞ্জে টেকনিক্যাল শিক্ষার্থীদের জন্য চাকরি মেলা ও সেমিনার প্রতিপক্ষের হামলায় বসতঘর হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস,মামলা করে নিরাপত্তাহীনতায় পরিবার টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন, সভাপতি আফজাল ও সম্পাদক মুকুল রামগতি- কমলনগরে দুই মাসের নিষেধাজ্ঞা: মেঘনা পাড়ের ‘জলকন্যাদের’ ঘরে নেই চুলার আগুন

গোপালগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে জেলা এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত

Reporter Name / ২৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

মোঃ শিহাব উদ্দিন

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

গোপালগঞ্জে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬” সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে জেলা পর্যায়ে একটি এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে গোপালগঞ্জ সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডা. আবু সাঈদ মোহাম্মদ ফারুক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ।

সভায় বক্তারা বলেন, হাম ও রুবেলা প্রতিরোধে টিকাদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ক্যাম্পেইন সফল করতে সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। বিশেষ করে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি এবং নির্ধারিত সময়ের মধ্যে শিশুদের টিকা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় জেলার সর্বস্তরের মানুষের সহযোগিতার মাধ্যমে টিকাদান কার্যক্রম শতভাগ সফল করার প্রত্যয় ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর