বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম
সিরাজগঞ্জে চাচাদের হামলায় ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু ইয়ারিংছড়ি সেনামৈত্রী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন শিক্ষার্থীদর বরণ অনুষ্ঠিত  গোপালগঞ্জে পাসপোর্ট সেবায় ধস: লোডশেডিংয়ে থমকে কাজ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশী লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা খাগড়াছড়ির মানিকছড়িতে সিন্দুকছড়ি জোন আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল চক্ষু ক্যাম্পেইন  তাড়াশে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার গোপালগঞ্জে টেকনিক্যাল শিক্ষার্থীদের জন্য চাকরি মেলা ও সেমিনার প্রতিপক্ষের হামলায় বসতঘর হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস,মামলা করে নিরাপত্তাহীনতায় পরিবার টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন, সভাপতি আফজাল ও সম্পাদক মুকুল রামগতি- কমলনগরে দুই মাসের নিষেধাজ্ঞা: মেঘনা পাড়ের ‘জলকন্যাদের’ ঘরে নেই চুলার আগুন

সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু ও মেডিকেল ক্যাম্পেইন

Reporter Name / ২১ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

মোঃমাসুদ রানা,

বিশেষ প্রতিনিধিঃ

খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার দুর্গম পাহাড়ী অঞ্চলে অসহায় ও দুস্থ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে এক বিশাল মেডিকেল ক্যাম্পেইন ও চক্ষু শিবির পরিচালনা করা হয়েছে।

আজ ১৬ এপ্রিল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোনের উদ্যোগে উপজেলার যোগ্যছোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই মানবিক সেবা কার্যক্রম পরিচালিত হয়।

আয়োজিত এই ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন চট্টগ্রাম লায়ন্স হসপিটালের বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক ও একটি বিশেষ মেডিকেল টিম।চট্টগ্রাম সদর থেকে আগত অভিজ্ঞ শিশু বিশেষজ্ঞ সহ সিন্দুকছড়ি জোন সদর দপ্তরের মেডিকেল অফিসার ও তার সহায়ক দল।

দিনব্যাপী এই ক্যাম্পে প্রায় ১০০০ থেকে ১৫০০ জন পাহাড়ি ও বাঙালি রোগী সরাসরি চিকিৎসা সহায়তা গ্রহণ করেন। চিকিৎসাসেবা গ্রহণের পাশাপাশি রোগীরা বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ ও চশমা লাভ করেন।

বিশেষ এই উদ্যোগের অংশ হিসেবে, লায়ন্স চক্ষু হাসপাতালের সৌজন্যে এবং সিন্দুকছড়ি জোনের বিশেষ ব্যবস্থাপনায় ১০০ জন রোগীকে বিনামূল্যে ছানি অপারেশন করার জন্য প্রাথমিক ভাবে নির্বাচন করা হয়েছে।

পাহাড়ের দুর্গম এলাকার অসহায়, দরিদ্র ও প্রবীণ রোগীদের দোরগোড়ায় আধুনিক চিকিৎসা সেবা পৌঁছে দেওয়াই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

সুবিধাভোগী একাধিক ব্যক্তি জানান, অর্থাভাব এবং যাতায়াত সমস্যার কারণে যারা সুচিকিৎসা থেকে বঞ্চিত ছিলেন, এই ক্যাম্প তাদের জন্য আশির্বাদ হয়ে এসেছে। এলাকাবাসী সিন্দুকছড়ি জোনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামীতেও এই ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর