বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম
খাগড়াছড়ির মানিকছড়িতে সিন্দুকছড়ি জোন আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল চক্ষু ক্যাম্পেইন  তাড়াশে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার গোপালগঞ্জে টেকনিক্যাল শিক্ষার্থীদের জন্য চাকরি মেলা ও সেমিনার প্রতিপক্ষের হামলায় বসতঘর হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস,মামলা করে নিরাপত্তাহীনতায় পরিবার টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন, সভাপতি আফজাল ও সম্পাদক মুকুল রামগতি- কমলনগরে দুই মাসের নিষেধাজ্ঞা: মেঘনা পাড়ের ‘জলকন্যাদের’ ঘরে নেই চুলার আগুন ধামইরহাটে হজ যাত্রা  উপলক্ষে দোয়া ও বিদায় অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় এমআর টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত শাজাহানপুরে মানিকদিপা দ্বিঃমূখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান  গোপালগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে জেলা এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে মাদকসহ কারবারি আটক 

Reporter Name / ১৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

 

ফিরোজ আল আমিন

নিজস্ব প্রতিনিধি:

সিরাজগঞ্জের সলঙ্গা থানাধীন এলাকায় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) এর এক বিশেষ অভিযানে ৫১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় ইয়াবা বেচাকেনার কাজে ব্যবহৃত নগদ ৬ লাখ ৬৮ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়।

র‌্যাব-১২ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত ১টা ২০ মিনিটে র‌্যাব-১২ এর সদর কোম্পানির একটি আভিযানিক দল সলঙ্গা থানার পাঁচলিয়া গ্রামের ‘অজিহা জিম ভিলা’ নামক একটি বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে মোঃ রাজু (২৫) নামে এক মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়।গ্রেফতারকৃত রাজু ধোপাকান্দি গ্রামের মৃত জাহাঙ্গীরের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে পলাতক সহযোগীদের সঙ্গে যোগসাজশে সলঙ্গা ও আশপাশের বিভিন্ন এলাকায় ইয়াবা সরবরাহ ও বিক্রয় করে আসছিলেন।র‌্যাব আরও জানায়, গ্রেফতারের সময় তার কাছ থেকে উদ্ধারকৃত ইয়াবার পাশাপাশি বিপুল পরিমাণ নগদ টাকা জব্দ করা হয়েছে, যা মাদক ব্যবসার লেনদেনের অর্থ বলে ধারণা করা হচ্ছে।এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর