বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম
সিংড়ায় কৃষিজমিতে পুকুর খনন করায় ৫০ হাজার টাকা অর্থদন্ড লংগদুতে মানবিক উদ্যোগে আরো একটি ডিপ টিউবওয়েল স্থাপন করলেন সেনাবাহিনী  বৈসাবি ও বাংলা নববর্ষ উদযাপনে বর্ণাঢ্য শোভাযাত্রা  তাড়াইলে ভাংগারি ও পুরাতন বেটারি ব্যবসায়ীদের উপর নির্ভরশীল চোর চক্র কুষ্টিয়ায় নকল সিগারেট উদ্ধার রংপুরে শালিসি বৈঠকে সাংবাদিকসহ তার পরিবারের উপর সন্ত্রাসী হামলা সান্তাহারে সিএনজি ও অটোরিক্সা চালক সংঘর্ষে দশজন আহত ইসলামপুরে জুয়া চুরিসহ নানা অপকর্ম রোধে প্রতিবাদ সভা   গোপালগঞ্জ প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা জানালেন মোঃ শিহাব উদ্দিন গুইমারায় সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

ইসলামপুরে জুয়া চুরিসহ নানা অপকর্ম রোধে প্রতিবাদ সভা  

Reporter Name / ১২ Time View
Update : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

ফিরোজ শাহ,

জামালপুরের ইসলামপুরে সাপধরী ইউনিয়নের দুর্গম চরাঞ্চলে মাদক,জুয়া ও গরু চুরিসহ নানা অপকর্ম রোধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকালে সাপধরী ইউনিয়নে মুক্তির বাজারে শান্তিপ্রিয় সচেতন জনতার উদ্যোগে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সাবেক ইউপি সদস্য মোজাম্মেল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সাপধরী ইউপি চেয়ারম্যান শাহ আলম মন্ডল, বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক আজিজুর রহমান চৌধুরী, সাপধরী প্যানেল চেয়ারম্যান শেখ মোহাম্মদ আব্দুল ওয়াদুদ,ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আজিজ মন্ডল, ইউপি সদস্য মোফাজ্জল হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, সাপধরী ইউনিয়নের দুর্গম চরাঞ্চলগুলোতে সাম্প্রতিক সময়ে গরুচুরি সহ মাদক ও জুয়া আশঙ্কাজনকভাবে বেড়েছে। তন্মধ্যে গরু চুরির ঘটনায় প্রান্তিক কৃষকরা চরম ভাবে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

সাপধরী ইউনিয়নের দূর্গম চরাঞ্চলের চুরি, মাদক ও জুয়া প্রতিরোধে ইউপি চেয়ারম্যান, মেম্বার ও স্থানীয় সুধী জনতা ঐক্যবদ্ধ। সম্প্রতি সাপধরীর কাশারী ডোবা এলাকা থেকে চুরি হওয়া গরুসহ কাশারীডোবা গ্রামের বাসিন্দা চিহ্নিত চোর সুরুজ সেক ও কোরবান আলী ধরা পড়ে পার্শবর্তী সারিয়াকান্দি উপজেলার মানিকদার এলাকায়।

পরবর্তীতে স্থানীয় জনতা গরুসহ চোর দ্বয়কে সাপধরী ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের কাছে হস্তান্তর করলে সাপধরীর শতশত শান্তিপ্রিয় জনতার উপস্থিতিতে সামাজিকভাবে ন্যায় বিচার নিশ্চিত করে চোরকে ছেড়ে দেয় এবং গরুর মালিকের কাছে গরু হস্তান্তর করেন।

এঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করে চোরদেরকে প্রকৃত ঘটনা আড়াল করতে সম্প্রতি কাশারী ডোবা গ্রামের চিহ্নিত চোরের দালাল মজিবর রহমান ও চিহ্নিত চোর কোরবান আলী জামালপুর শহরে গিয়ে কতিপয় সাংবাদিকের কাছে গিয়ে বিভ্রান্তিমূলক প্রতিবাদ সভা করে। এতে সাপধরী ইউপি চেয়ারম্যান, মেম্বার ও স্থানীয় সুধী জনতার সামাজিক ভাবমুর্তি দারুন ভাবে ক্ষন্ন হয়েছে। এর প্রতিবাদে স্থানীয় জনতা প্রতিবাদ সভা করেছে। সভায় তারা দূরবগম চরাঞ্চলে চুরি সহ নানা অপকর্ম রোধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর