সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম
কাশিয়ানীতে অবৈধ তেল মজুদে অভিযান: জরিমানা, জব্দ ৫০০ লিটার ডিজেল লংগদুতে বিশুদ্ধ পানির নিশ্চয়তায় সেনা জোনের ডিপ টিউবওয়েল স্থাপন  শাজাহানপুরে মোবাইল কোর্ট: লাইসেন্সবিহীন পেট্রোল বিক্রয়ে জরিমানা প্রতিবন্ধী ইজিবাইক চালককে তুলে নিয়ে মারধর, প্রতিবাদে মানববন্ধন কুষ্টিয়ায় হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন সিরাজগঞ্জে পৃথক অভিযানে ১৩ লাখ টাকার জাল নোট ও মাদকসহ আটক ৫ ব্যক্তি উদ্যোগে পরিচ্ছন্ন সিরাজগঞ্জ, প্রশংসায় মুখর শহরবাসী উল্লাপাড়ায় ভুয়া সংস্থার ফাঁদ: রেশন কার্ডের প্রলোভনে অর্থ হাতিয়ে নেওয়া, গ্রেপ্তার ২ ঘোড়ার মাংস বিক্রির প্রস্তুতিকালে ৯টি ঘোড়া আটক, নিলামে বিক্রি রায়গঞ্জে গমের সোনালি বিপ্লব: এক ফসলেই ঘুচছে অভাব

সিরাজগঞ্জে পৃথক অভিযানে ১৩ লাখ টাকার জাল নোট ও মাদকসহ আটক ৫

Reporter Name / ১৭ Time View
Update : সোমবার, ৩০ মার্চ, ২০২৬

ফিরোজ আল আমিন

নিজস্ব প্রতিনিধি:

সিরাজগঞ্জে পৃথক দুটি অভিযানে ১৩ লাখ ১৫ হাজার ৭০০ টাকার জাল নোট ও ১৯৬ বোতল মাদকদ্রব্যসহ পাঁচজনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১২)। গতকাল রোববার ও আজ সোমবার জেলার সলঙ্গা এবং সদর থানার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সলঙ্গা থানার হাটিকুমরুল ও ধোপাকান্দি এলাকায় অভিযান চালানো হয়। এসময় জাল টাকাসহ রবিউল ইসলাম (২০) ও আবুল হাসান (২৯) নামে দুই যুবককে আটক করা হয়। তাদের কাছ থেকে ১৩ লাখ ১৫ হাজার ৭০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়।

অপরদিকে, সদর থানার শিয়ালকোল এলাকায় পৃথক আরেকটি অভিযানে ১৯৬ বোতল মাদকদ্রব্যসহ মোস্তাফিজুর রহমান (৩০), মনিরুজ্জামান (৩৯) ও রোজিনা বেগম (৩৫) নামে তিনজনকে গ্রেফতার করা হয়। র‍্যাব জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় জাল টাকা ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল।

র‍্যাব-১২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আতিকুর রহমান মিয়া বলেন, “আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। জাল টাকা ও মাদকের বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।”

স্থানীয়দের মতে, সাম্প্রতিক সময়ে এলাকায় জাল টাকা ও মাদক কারবার বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর এমন অভিযান অব্যাহত থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে আশা প্রকাশ করেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর