বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম
খাগড়াছড়ির মানিকছড়িতে সিন্দুকছড়ি জোন আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল চক্ষু ক্যাম্পেইন  তাড়াশে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার গোপালগঞ্জে টেকনিক্যাল শিক্ষার্থীদের জন্য চাকরি মেলা ও সেমিনার প্রতিপক্ষের হামলায় বসতঘর হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস,মামলা করে নিরাপত্তাহীনতায় পরিবার টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন, সভাপতি আফজাল ও সম্পাদক মুকুল রামগতি- কমলনগরে দুই মাসের নিষেধাজ্ঞা: মেঘনা পাড়ের ‘জলকন্যাদের’ ঘরে নেই চুলার আগুন ধামইরহাটে হজ যাত্রা  উপলক্ষে দোয়া ও বিদায় অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় এমআর টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত শাজাহানপুরে মানিকদিপা দ্বিঃমূখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান  গোপালগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে জেলা এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে এক মাদক কারবারি আটক

Reporter Name / ১১৫ Time View
Update : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

 

কাগজ ডেক্স:

সিরাজগঞ্জে ৫৮৭ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২’র সদস্যরা।সিরাজগঞ্জ র‌্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গত (২৯ এপ্রিল)রাত্রী ৮ টার সময় জেলার সলংগা থানাধীন সিরাজগঞ্জ রোডস্থ (হাটিকুমরুল গোলচত্তর) ঢাকা হতে বগুড়াগামী মহাসড়কের পশ্চিম পার্শ্বে জনৈক মোঃ বরাত আলীর অস্থায়ী চা দোকানের সামনে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫৮৭ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক জন মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়। এছাড়াও মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন এবং নগদ ৮৪০ টাকা জব্দ করা হয়।আটককৃত মাদক ব্যবসায়ী হলেন, মোঃ টিটু সিকদার (২৫), পিতা-মোঃ রহিম সিকদার, সাং-দক্ষিণ কালিকাবাড়ী (আলিয়াবাদ পাড়া), থানা-বেতাগী, জেলা-বরগুনা।

সিরাজগঞ্জ র‌্যাব-১২, সদর কোম্পানীর কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ (৩০ এপ্রিল) বুধবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যম কর্মিদের এ তথ্য নিশ্চিত করেছেন। আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর