রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম
বেগম খালেদা জিয়ার স্মরণে রামগড় প্রবীণ বিএনপি উপদেষ্টা কমিটির দোয়া মাহফিল বাংলাদেশ মারমা সোসাইটির উদ্যেগে গুগড়াছড়ি ,নুনছড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মাতৃভাষা শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে  রাণীশংকৈলে মহলবাড়ী বন কালী মা’র তৃতীয়তম পূজা অনুষ্ঠিত নাটোর-৩ আসনে ১০ দলীয় জোট প্রার্থীর বিরুদ্ধে মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  কুষ্টিয়ায় নারী‌দের ঝাড়ু মিছিল খাগড়াছড়িতে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষা সংশ্লিষ্ট অংশীজনের ভূমিকা” শীর্ষক মতবিনিময় সভা জয়পুরহাটে ইয়ানুরকে কুপিয়ে হত্যা: মামলার আসামি ঢাকার ধামরাইয়ে র‍্যাবের হাতে গ্রেফতার রামগড় বিজিবির অভিযানে ভারত থেকে আসা ৩০ কেজি গাঁজা জব্দ  প্রার্থিতা ফিরে পেলেন স্বতন্ত্র প্রার্থী নুরুল হুদা চৌধুরী কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

রংপুরে সাংবাদিককে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি

Reporter Name / ১৬৩ Time View
Update : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

শরিফা বেগম শিউলী

স্টাফ রিপোর্টার

রংপুরের পীরগঞ্জে মাহমুদুল হাসান নামে এক সাংবাদিককে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা।

 

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ওই কাপড় পাঠানো হয়। সাংবাদিক মাহমুদুল হাসান মাইটিভির রংপুর প্রতিনিধি হিসেবে কর্মরত।

 

তিনি জানান, মঙ্গলবার বিকেলে কুরিয়ারে তার নামে একটি পার্সেল আসে। এতে দুটি কাফনের কাপড়ের সঙ্গে দুটি প্রিন্ট করা চিঠি ছিল। চিঠিতে হত্যার হুমকি দেয়া হয়েছে।

 

কাফনের কাপড় ও চিঠিগুলো গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও রংপুরের গঙ্গাচড়া থেকে পাঠানো হয়েছে। প্রেরকের ঠিকানায় পীরগঞ্জের আরেক সাংবাদিক মিলনের নাম ও ফোন নম্বর ব্যবহার করা হয়েছে বলে জানা গেছে।

 

মাহমুদুল হাসান বলেন, পীরগঞ্জের এক ইটভাটার মালিক ও ইউপি চেয়ারম্যান এ কাজ করতে পারে। সংবাদ প্রকাশ করায় তারা এর আগেও অনেক হুমকি-ধামকি দিয়েছিল। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। বিষয়টি পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জকে (ওসি) জানিয়েছি।

 

এ বিষয়ে পীরগঞ্জ থানা পুলিশের ওসি এম এ ফারুক বলেন, আমি নিজেই ওই সাংবাদিককে থানায় ডেকে নিয়েছি। তার সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নিতে কাজ করছি। আশা করছি, হুমকিদাতাদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর