বগুড়ায় দোকান চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার
ফিরোজ আল আমিন
নিজস্ব প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘি থানাধীন সান্তাহারে একটি দোকানে চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের চারজন সন্দেহভাজন সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১২। আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় পরিচালিত দুটি পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।র্যাব-১২, সিরাজগঞ্জ এর অধিনায়কের কার্যালয় থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ০৯ নভেম্বর ২০২৫ ইং তারিখ রাতে সান্তাহার পৌরসভাস্থ চৌধুরী গার্ডেন মার্কেটের ‘হিমু ইলেকট্রিক ওয়ার্কসপ’ থেকে ৫,০৬,৩৫০/- (পাঁচ লক্ষ ছয় হাজার তিনশত পঞ্চাশ) টাকার মালামাল চুরি হয়। এ ঘটনায় দোকানের মালিক মোঃ মাহফুজুর আওয়াল মাহাবুব বাদী হয়ে আদমদীঘি থানায় একটি মামলা দায়ের করেন।এই মামলার সূত্র ধরে গত ২৮ জানুয়ারি ২০২৬ ইং তারিখ দুপুরে র্যাব-১২, সদর কোম্পানির একটি দল বগুড়া সদর থানাধীন রাজা বাজার এবং শাজাহানপুর থানাধীন আড়িয়া বাজার এলাকায় দুটি পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানে ০৪ জন চোরকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন: সোহেল সিকদার (৩২), মোঃ রানা শেখ (২৫),মোঃ রিয়াজ মপু (৩২) ও মোঃ আবু জাফর (৪০)।উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে সোহেল সিকদারের বিরুদ্ধে ০৬টি, মোঃ রানা শেখের বিরুদ্ধে ০১টি, মোঃ রিয়াজ মপুর বিরুদ্ধে ০৬টি এবং মোঃ আবু জাফরের বিরুদ্ধে ০৮টি মামলা রয়েছে।গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া জেলার আদমদীঘি থানায় হস্তান্তর করা হয়েছে।








