শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

Reporter Name / ৭৮ Time View
Update : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

 

মোঃ হাচান আল মামুন দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়ির দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান–২০২৬ সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১০টায় দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের জোন কমান্ডার লে. কর্নেল মোঃ আল-আমিন, এসইউপি, পিএসসি। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের অ্যাডজুটেন্ট লে. জাওয়াদ মোহাম্মদ জাহিন।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান। পরে বক্তব্যে লে. কর্নেল মোঃ আল-আমিন বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত খেলাধুলা শিক্ষার্থীদের মাদকসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে সহায়তা করে এবং শৃঙ্খলাবোধ গড়ে তোলে। তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের ভাইস প্রিন্সিপাল তরুণ কান্তি চাকমাসহ কলেজের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা।

অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্রীড়া ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরো আয়োজনটি শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর