শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

“প্রিয় সলঙ্গার গল্প”র উদ্যোগে রক্তাক্ত সলঙ্গা বিদ্রোহ দিবস পালিত

Reporter Name / ৬২ Time View
Update : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

মোঃ আখতার হোসেন হিরন :

আজ মঙ্গলবার ২৭ জানুয়ারি ইতিহাসের অবিস্মরণীয় ঘটনা রক্তাক্ত সলঙ্গা বিদ্রোহ দিবস সলঙ্গায় যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।মানবিক সংগঠন “প্রিয় সলঙ্গার গল্প”র উদ্যোগে আজ বিকেলে মোস্তফা প্রি-ক্যাডেট স্কুল হল রুমে এ আয়োজন করা হয়।

১৯২২ সালের ২৭ জানুয়ারি সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার গো-হাটায় সংঘটিত হয় ব্রিটিশ বিরোধী আন্দোলনের নির্মম হতাহতের ঘটনা। ব্রিটিশ শাসন ও তাদের দোসরদের নির্মম গুলিতে সরকারি হিসেবে সাড়ে ৪ হাজার মানুষ হতাহত হয়। সাহসী ও আত্মত্যাগী সাধারণ মানুষ প্রতিরোধে আন্দোলনে নামে।তৎকালীন সলঙ্গার সিংহ পুরুষ মাও: আব্দুর রশিদ তর্কবাগীশের নেতৃত্বে সাহসী ও আত্মত্যাগী সাধারন মানুষ প্রতিরোধে আন্দোলনে নামে।বাংলার গ্রামীণ জনপদের সেই শহীদদের স্মরণে দোয়া করা হয়। এছাড়াও বক্তারা শহীদদের স্মৃতি ধরে রাখার জন্য গো-হাটায় স্মৃতিস্তম্ভ নির্মাণ,সলঙ্গায় পৌরসভা ও উপজেলার দাবি জানান।কে. এম আমিনুল ইসলাম হেলালের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন চীফ এডমিন শাহ আলম ।সহকারী অধ্যাপক আব্দুল মান্নান সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন,উপদেষ্টা সহকারি অধ্যাপক বেলাল হোসেন,উপদেষ্টা আব্দুস ছালাম মাস্টার,অধ্যক্ষ মোস্তফা জামান,এডমিন হারুনর রশিদ, শাহিদুল ইসলাম, মডারেটর তুষার তালুকদার, নাজমুল হুদা, রাজু আহমেদ ও সুজন হোসেন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর