শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

“রাজনীতির দার্শনিক তারেক রহমান ও বিএনপি” শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন

Reporter Name / ৬৫ Time View
Update : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

 

ফিরোজ আল আমিন :

সিরাজগঞ্জের তাড়াশে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে “রাজনীতির দার্শনিক তারেক রহমান ও বিএনপি” শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।

রবিবার সন্ধ্যায় মাধাইনগর ইউনিয়ন বিএনপির এক জনসভায় ওই গ্রন্থের মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিএনপি মনোনীত এমপি প্রার্থী ভিপি আইনুল হক।

উক্ত গ্রন্থ মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা খন্দকার সেলিম জাহাঙ্গীর, উপজেলা বিএনপির সাবেক সভাপতি স.ম. আফসার আলী, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম টুটুল, সংগঠনিক সম্পাদক মোঃ সাইদুর রহমান, পৌর বিএনপির আহবায়ক তপন কুমার গোস্বামী, সদস্য সচিব আব্দুল বারীক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক অধ্যাপক দুলাল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ওবায়দুর রহমান, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল হক, সলঙ্গা থানা বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল আলিম, গ্রন্থটির রচিয়তা গুল্টা বাজার শহীদ এম. মনসুর আলী ডিগ্রী কলেজের প্রভাষক শিশির আহমদ মতিন প্রমূখ।

বইটির লেখক প্রভাষক শিশির আহমদ মতিন বলেন, রাজনৈতিক আদর্শে তারেক রহমান এক অন্যন্য দৃষ্টান্ত । তারেক রহমানের রাজনৈতিক জীবন অনুকরণ ও চর্চা করলেই জাতীয়তাবাদী দল (বিএনপি)’র নেতা-কর্মী, সমর্থকরা দলকে আরো এগিয়ে নিতে পারবেন এবং দেশ ও মানুষের কল্যানে কাজ করা সহজ হবে। সেই লক্ষ্যেই আমার লেখা বইটি।

এ সময় প্রধান অতিথি ভিপি আয়নুল হক বলেন, বই জ্ঞান অর্জনের মাধ্যম। জ্ঞান অর্জন করতে হলে বেশি বেশি বই পড়তে হবে। বই মানুষের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু। বই পড়লে জ্ঞান বাড়ে, আর জ্ঞান মানুষকে আলোকিত করে। ভালো বই চরিত্র গঠনের সেরা শিক্ষক। পরিশেষে তিনি সবাইকে বই পড়ার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর