শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

রামগড়ে এক ইটভাটায় দুই লক্ষ টাকা জরিমানা

Reporter Name / ৬৩ Time View
Update : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

মো:মাসুদ রানা, বিশেষ প্রতিনিধি:

খাগড়াছড়ির রামগড়ে লাইসেন্সবিহীন, পরিবেশের জন্য ক্ষতিকর এবং পরিবেশ রক্ষার্থে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শামীম এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

এসময় প্রসিকিউশন প্রদান করেন খাগড়াছড়ি জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক নুরুল আমীন সহ সার্বিক সহযোগিতা করেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আহম্মেদ, রামগড় থানার অফিসার ইনচার্জ নাজির আলম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ষ্টেশন কর্মকর্তা বিশ্বান্তর বড়ুয়া, রামগড় পৌরসভার প্রকৌশলী অর্ণব চাকমা সহ স্থনীয় পুলিশ ও সাংবাদিকবৃন্দ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শামীম জানান, রামগড় পৌরসভাধীন ৮ নং ওয়ার্ডের অন্তর্গত ফেনীরকুল, সোনাইপুল নামক স্থানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর অধীন মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি ইট ভাটাকে উক্ত আইনের ৮(১)(খ) ধারায় উল্লিখিত নিষিদ্ধ পৌর এলাকায় অবৈধভাবে ইটভাটা স্থাপন ও পরিচালনার অপরাধে একই আইনের ১৮(১) ধারায় দুই লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। পরে ফায়ার সার্ভিসের সহযোগীতায় উক্ত ইটভাটায় জ্বালানো আগুন নিভিয়ে ফেলাসহ ইটভাটাটির কার্যক্রম স্থগিত রাখার নির্দেশনা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর