সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত  অভিযোগ ও সংবাদ প্রকাশের পরে তাড়াশ সদর ইউনিয়ন ভূমি উপসহকারী মোঃ আরিফুল ইসলাম পলাশকে শাস্তিমূলক বদলি কমলনগরে নদী কেড়েছে ভিটেমাটি, কাড়তে পারেনি ভালোবাসা: চর কালকিনিতে মাস্টার সাইফুল্লাহর ৩৩ বছরের আস্থার প্রতিচ্ছবি কুষ্টিয়ায় জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা   আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় তিন ভাই গ্রেপ্তার 

কুষ্টিয়ায় টেকসই উন্নয়নে নবায়নযোগ্য জ্বালানি ও সুশাসন বিষয়ে মানববন্ধন 

Reporter Name / ২৭ Time View
Update : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

 

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া

কুষ্টিয়ায় টেকসই উন্নয়নে নবায়নযোগ্য জ্বালানি ও সুশাসন বিষয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে শহরের পাঁচ রাস্তা মোড়ে সচেতন নাগরিক কমিটির উদ্যোগে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন ও ব্যবহার বৃদ্ধি সম্পর্কে সচেতনতামূলক ক্যাম্পেইনের অংশ হিসেবে আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস উপলক্ষে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময়ে সচেতন নাগরিক কমিটির সদস্য সুভাশীষ সাহা খোকন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র এরিয়া কো-অর্ডিনেটর রায়হানুল ইসলাম, মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন, সেতু এনজিও’র প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমান, এফপিএবির জেলা কর্মকর্তা কাওসার আলী সৈকত, মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার প্রকল্প কর্মকর্তা সাবেরা সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় এবং টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনে পরিচ্ছন্ন জ্বালানি অপরিহার্য। নবায়নযোগ্য জ্বালানি পরিবেশবান্ধব এবং টেকসই উন্নয়নের মূল চাবিকাঠি। নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন ও ব্যবহার বৃদ্ধিতে জনকল্যাণ নিশ্চিত হবে বলে বক্তারা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর