সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত  অভিযোগ ও সংবাদ প্রকাশের পরে তাড়াশ সদর ইউনিয়ন ভূমি উপসহকারী মোঃ আরিফুল ইসলাম পলাশকে শাস্তিমূলক বদলি কমলনগরে নদী কেড়েছে ভিটেমাটি, কাড়তে পারেনি ভালোবাসা: চর কালকিনিতে মাস্টার সাইফুল্লাহর ৩৩ বছরের আস্থার প্রতিচ্ছবি কুষ্টিয়ায় জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা   আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় তিন ভাই গ্রেপ্তার 

তাড়াশে সালিশি বৈঠক শেষে হামলা: নারীসহ আহত ৫

Reporter Name / ৩০ Time View
Update : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিনিধি:

সিরাজগঞ্জের তাড়াশে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আয়োজিত সালিশি বৈঠক শেষে ফেরার পথে প্রতিপক্ষের হামলায় নারীসহ অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের জন্তীহার গ্রামের পরান পুকুর সংলগ্ন ভিটায় এই ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, জন্তীহার গ্রামের পরান পুকুর সংলগ্ন একটি জমির মালিকানা নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে শুক্রবার দুপুরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একটি সালিশি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাদী ও বিবাদী উভয় পক্ষই তাদের প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করেন। বিচারকগণ উভয় পক্ষের দলিলপত্র পর্যালোচনা করে একটি রায় প্রদান করেন, যা উভয় পক্ষই প্রাথমিকভাবে মেনে নেয়।তবে অভিযোগ উঠেছে, বৈঠক শেষে বাড়ি ফেরার পথে আব্দুর রাজ্জাকের নির্দেশে আল আমিন, আব্দুল আজিজ, শুভল, ইসা হক, মস্তফা, সাদ্দাম, মনিরুল, হাফিজুর, শামিম ও লিটনসহ একদল লোক দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে প্রতিপক্ষের ওপর অতর্কিত হামলা চালায়। এই হামলায় আব্দুল হান্নান, রুবেল হোসেন, আরিফুল ইসলাম, মেরিনা খাতুন ও রহিমা খাতুন গুরুতর আহত হন।আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর