সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত  অভিযোগ ও সংবাদ প্রকাশের পরে তাড়াশ সদর ইউনিয়ন ভূমি উপসহকারী মোঃ আরিফুল ইসলাম পলাশকে শাস্তিমূলক বদলি কমলনগরে নদী কেড়েছে ভিটেমাটি, কাড়তে পারেনি ভালোবাসা: চর কালকিনিতে মাস্টার সাইফুল্লাহর ৩৩ বছরের আস্থার প্রতিচ্ছবি কুষ্টিয়ায় জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা   আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় তিন ভাই গ্রেপ্তার 

দীঘিনালায় দারুত তাহফিজ আল-ইসলামিয়া’র শুভ উদ্বোধন কুরআন শিক্ষার নতুন দিগন্ত উন্মোচন

Reporter Name / ৩২ Time View
Update : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

 

মোঃ হাচান আল মামুন

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির দীঘিনালায় কুরআন ও আদর্শ ইসলামী শিক্ষার প্রসারে নতুন একটি প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করেছে দারুত তাহফিজ আল-ইসলামিয়া দীঘিনালা। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) এশার নামাজ শেষে আনুষ্ঠানিকভাবে মাদ্রাসাটির উদ্বোধন করা হয়।

মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা ও পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন মাওলানা হামিদুল্লাহ নোমান। শিক্ষা পরিচালক হিসেবে রয়েছেন হাফেজ মাওলানা রুহুল আমিন এবং সহকারী পরিচালক হিসেবে দায়িত্বে আছেন মাওলানা ক্বারী মাহবুবুর রহমান।

 

উদ্বোধনী অনুষ্ঠানে দীঘিনালা উপজেলার বিভিন্ন মাদ্রাসার মুহতামিম, পরিচালক ও আলেম-ওলামাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দারুত তাহফিজ আল-ইসলামিয়া দীঘিনালার পরিচালক মাওলানা হামিদুল্লাহ নোমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাওলানা রুহুল আমিন, খতিব— বাস টার্মিনাল জামে মসজিদ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা ক্বারী মাহবুবুর রহমান, খতিব— বোয়ালখালী নতুন বাজার জামে মসজিদ।

দারুত তাহফিজ আল-ইসলামিয়া দীঘিনালা বোয়ালখালী মক্কা সুপার মার্কেটের ৫ম তলায় অবস্থিত। প্রতিষ্ঠানটি চলতি বছরের ১ জানুয়ারি ২০২৬ থেকে আনুষ্ঠানিকভাবে শিক্ষা কার্যক্রম শুরু করেছে।

এ মাদ্রাসায় শিক্ষার্থীদের জন্য আবাসিক ও অনাবাসিক— উভয় ধরনের সুবিধা রয়েছে। কুরআন হিফজ ও আরবি শিক্ষার পাশাপাশি বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে আধুনিক ও যুগোপযোগী শিক্ষার ব্যবস্থাও রাখা হয়েছে। প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ শিক্ষকদের মাধ্যমে পাঠদান কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে জানান কর্তৃপক্ষ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, দারুত তাহফিজ আল-ইসলামিয়া দীঘিনালা অত্র অঞ্চলে কুরআন হাফেজ তৈরি ও নৈতিকতাসম্পন্ন আদর্শ শিক্ষার্থী গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর