সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম
তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত  অভিযোগ ও সংবাদ প্রকাশের পরে তাড়াশ সদর ইউনিয়ন ভূমি উপসহকারী মোঃ আরিফুল ইসলাম পলাশকে শাস্তিমূলক বদলি কমলনগরে নদী কেড়েছে ভিটেমাটি, কাড়তে পারেনি ভালোবাসা: চর কালকিনিতে মাস্টার সাইফুল্লাহর ৩৩ বছরের আস্থার প্রতিচ্ছবি কুষ্টিয়ায় জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা   আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় তিন ভাই গ্রেপ্তার 

সিংড়ায় জিয়া পরিষদের সদস্য প্রভাষককে গলা কেটে হত্যা, স্বজনদের আগুনে বৃদ্ধা নিহত

Reporter Name / ২৯ Time View
Update : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

মোঃ জাকারিয়া মাসুদ,সিংড়া (নাটোর) প্রতিনিধি

নাটোরের সিংড়ায় সহকারী অধ্যাপক ও উপজেলা জিয়া পরিষদের সদস্য রেজাউল করিমকে (৫৩) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি সিংড়ার বিলহালতি ত্রিমোহনী ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ও সিংড়া উপজেলার কলম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হায়দার রশিদ রিপনের চাচা।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে কলম ইউনিয়নের কুমারপাড়ায় নিজ বাড়ির সামনে রেজাউল করিমের গলা কেটে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

স্থানীয়রা জানান, রাত সাড়ে ১০টার দিকে কলমের কুমারপাড়ায় রাস্তার পাশে গলা কাটা অবস্থায় রেজাউল করিমের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। এদিকে নিহত রেজাউল করিমের বিক্ষুব্ধ স্বজনরা আওয়ামী লীগ কর্মী ওহাব আলীর বাড়িতে অগ্নিসংযোগ করে। সেখানে পুড়ে ওহাব আলীর মা ছাবিহা (৭৫) মারা যায়।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আ স ম আব্দুন নূর জানান, ময়নাতদন্তের জন্য দুটি মরদেহ নাটোর আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যারা এ ঘটনার সাথে জড়িত তাদের চিহ্নিত করতে পুলিশ কাজ শুরু করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর