বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম
রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিলে হাজারো নেতাকর্মীর সমাগম কুষ্টিয়ায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে লাখ টাকা জরিমানা  সিংড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন উপলক্ষে অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত  সংরক্ষিত নারী আসন, তৃণমূলের আলোচনায় ঠাকুরগাঁও মহিলাদলের সভাপরি ফোরাতুন নাহার প্যারিস  ময়মনসিংহে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতামুলক মহড়া কমলনগরে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ: ‘যেই লাউ সেই কদু  কুষ্টিয়ায় সরকারি তিন দপ্তরে চুরি  স্বাধীনতার ৫৪ বছরেও নেই ব্রিজ, ভোগান্তিতে এলাকাবাসী  তানোর প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করুক, সেটিই সরকারের প্রত্যাশা -তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

নির্বাচনে সবাই যাতে ভয়-ভীতির ঊর্ধ্বে থেকে অংশ নিতে পারেন: কুষ্টিয়ায় খাদ্য উপদেষ্টা 

Reporter Name / ৪৬ Time View
Update : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

 

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া

অন্তর্বর্তী সরকারের খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, ২০২৪ সালে যে পরিস্থিতির প্রেক্ষাপটে গণঅভ্যুত্থান হয়েছিল, ভবিষ্যতে যাতে তেমন পরিস্থিতির সৃষ্টি না হয়; তার জন্য যে সংস্কার করা প্রয়োজন। তিনি বলেন, নির্বাচনে সবাই যাতে ভয়-ভীতির ঊর্ধ্বে থেকে অংশ নিতে পারেন তার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার (২১ জানুয়ারী) বিকেলে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ মতবিনিময় সভায় যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, বিভিন্ন বিশেষজ্ঞদের নিয়ে গঠিত কমিশন এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে সংস্কারের যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে, তার পক্ষে যেন দেশের মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন থাকে, সরকার সেই মেসেজটিই দিতে চাচ্ছে।ভোটের নিরাপত্তা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে আলী ইমাম মজুমদার কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ যদি ভোট গ্রহণে বিঘ্ন ঘটাতে চায় কিংবা কোথাও কোনো চিহ্নিত অপরাধী থাকে, তবে পুলিশ তাকে অবশ্যই আটক করবে। নির্বাচনের পরিবেশ নষ্ট করার কোনো সুযোগ দেওয়া হবে না।কুষ্টিয়ার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. জসিম উদ্দিনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। সভায় বক্তারা আসন্ন গণভোটে সাধারণ ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে এবং জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর