মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
কুষ্টিয়ায় সরকারি তিন দপ্তরে চুরি  স্বাধীনতার ৫৪ বছরেও নেই ব্রিজ, ভোগান্তিতে এলাকাবাসী  তানোর প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করুক, সেটিই সরকারের প্রত্যাশা -তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী সামাজিক নিরাপত্তা সংক্রান্ত বিভাগীয় ব্যবস্থাপনা কমিটির সভা খাল খনন কাজের উদ্বোধন করেন-এমপি আব্দুল মহিত তালুকদার  ২০ বছর ধরে নিজের জমি দখল নিতে ছোট ভাইয়ের বাধা, বোনকে বারবার মারধর শাজাহানপুরে স্বেচ্ছাসেবকদল নেতাদের বিরুদ্ধে চাঁদা আদায়ের ঘটনায় অভিযোগ  কমলনগরে ত্রাসের রাজত্ব কায়েম করেছে ‘সবুজ বাহিনী’: অতিষ্ঠ নারী ও শিশু, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তাড়াশে মহিষলুটি মৎস্য আড়তে ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুষ্টিয়ায় কোমল পানীয় ভেবে বিষপানে শিশুর মৃত্যু

Reporter Name / ৩৯ Time View
Update : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

 

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া:

কুষ্টিয়ার খোকসায় কোমল পানীয় ভেবে বোতলে রাখা তরল বিষ পান করে খাদিজা নামের তিন বছরের এক শিশু মারা গেছে। বুধবার (২১ জানুয়ারী ) সকালে খোকসা উপজেলার জয়ন্তী হাজরা ইউনিয়নের পূর্ব গোপালপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত খাদিজা ওই গ্রামের কৃষক বাহাদুর আলী শেখের মেয়ে। পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার পেঁয়াজ ক্ষেতে ব্যবহারের পর অবশিষ্ট তরল বিষ একটি কোমল পানীয়ের (আরসি) বোতলে ভরে নিজেদের গোয়ালঘরের এক কোণে রেখে দিয়েছিলেন বাবা বাহাদুর আলী। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে খেলার ছলে শিশু খাদিজা গোয়ালঘরে গিয়ে ওই বোতলটি পায়। কোমল পানীয় ভেবে সে বিষ পান করে ফেলে এবং কিছুক্ষণ পর বমি করতে করতে ঘর থেকে বেরিয়ে আসে। পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পেরে শিশুটিকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শিশুর পিতা বাহাদুর আলী বিলাপ করতে করতে বলেন, বাড়তি বিষটুকু ফেলে না দিয়ে বোতলে ভরে গোয়ালঘরে রেখেছিলাম। মেয়েটা যে সেখানে যাবে তা বুঝতে পারিনি। হাসপাতালের পথে শোমসপুর রেলগেট এলাকাতেই আমার কোলের ওপর সে শেষ নিশ্বাস ত্যাগ করে। খোকসা উপজেলার জয়ন্তী হাজরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন, কৃষকদের বাড়িতে একটু আধটো বিষ থাকে। সেগুলো সাবধানে রাখা হয়। কিন্তু শিশুটি কীভাবে বিষ পেয়ে গেলো। ঘটনাটিকে ভাগ্যের লিখন বলে তিনি মনে করেন। খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত উপ-সহকারী মেডিকেল অফিসার জহিদুল ইসলাম জাহিদ জানান, জরুরি বিভাগে আসার আগেই শিশুটি মারা যায়। তাদের কাছে মৃত অবস্থায় শিশুটিকে আনা হয়। জানা গেছে, আইনি প্রক্রিয়া শেষে মৃতশিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করেছে থানা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর