শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

খাগড়াছড়ি আসনে স্বতন্ত্রসহ ১১ প্রার্থীর প্রতীক বরাদ্দ

Reporter Name / ৬৯ Time View
Update : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

 

 

মোঃমাসুদ রানা, বিশেষ প্রতিনিধিঃ

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি ২৯৮ নং সংসদীয় আসনে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তা মোঃ আনোয়ার সাদাত প্রতীক বরাদ্দ ঘোষণা করেন।

প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে ১১ প্রার্থীদের দলীয় প্রতীকের পাশাপাশি তিন স্বতন্ত্র প্রার্থী জিরুনা ত্রিপুরাকে (কলস), ধর্ম জ্যোতি চাকমাকে (ঘোড়া) ও বিএনপির স্বতন্ত্র প্রার্থী সমীরণ দেওয়ানকে (ফুটবল) প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

বিএনপির আবদুল ওয়াদুদ ভূঁইয়াকে (ধানের শীষ), জামায়াতে ইসলামীর মোঃ এয়াকুব আলীকে (দাঁড়ি পাল্লা) ও ইসলামী আন্দোলনের মোঃ কাউসারকে (হাত পাখা) বরাদ্দ দেওয়া হয়েছে।

এছাড়া বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির উশ্যেপ্রু মারমাকে (রকেট), গণঅধিকার পরিষদের দীনময় রোয়াজাকে (ট্রাক), জাতীয় পার্টির মিথিলা রোয়াজাকে (লাঙল), ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মোঃ নুর ইসলামকে (আপেল) ও বাংলাদেশ মুসলিম লীগের মোঃ মোস্তাফাকে (হারিকেন) দলীয় প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

এর আগে খাগড়াছড়ি আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, গণঅধিকার পরিষদ ও এনসিপিসহ মোট ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর মধ্যে এনসিপি প্রার্থী ছাড়া ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।

গত ৩ জানুয়ারি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোঃ আনোয়ার সাদাত মনোনয়ন যাচাই শেষে সাতজন প্রার্থীর মনোনয়ন বৈধ, সাতজনের মনোনয়ন বাতিল এবং একজনের প্রার্থীতা স্থগিত ঘোষণা করেন।

পরবর্তীতে বাতিল হওয়া প্রার্থীরা আপিল করলে আপিল কর্তৃপক্ষের সিদ্ধান্তে আরও ৬ জন প্রার্থীর মনোনয়ন বৈধতা ফিরে পায়। এতে মোট ১৩ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

তবে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে দুজন প্রার্থীতা প্রত্যাহার করায় শেষ পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বোচনের ভোটের মাঠে থাকছেন ১১ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর