শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম
সলঙ্গায় অবৈধভাবে মজুত ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুই ব্যবসায়ীকে কারাদণ্ড দীঘিনালায় জামায়াতে ইসলামীর নতুন কমিটি গঠন গণভোটের রায় বাস্তবায়ন সরকারের নৈতিক দায়িত্ব ভোলাহাটে সরকারী নির্দেশনা ফুয়েল অ্যাপ বাধ্যতামূলক,অ্যাপ ছাড়া জ্বালানি বিক্রি বন্ধের নির্দেশ তাড়াশে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন: বিয়ের দাবিতে টানা অবস্থান, পালিয়ে গেছে প্রেমিকের পরিবার ভোলাহাটে বিশেষ অভিযানে ৯৮ বোতল ভারতীয় সিরাপসহ মাদক ব্যবসায়ী আটক কুষ্টিয়ায় ৩১ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস  পাবনার ভাঙ্গুড়ায় ১৪৩৩ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে তেল না পেয়ে মহাসড়ক অবরোধ, ঘণ্টাখানেক বন্ধ ছিল যান চলাচল দীঘিনালায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে সরকারি আর্থিক সহায়তা বিতরণ

চড়িয়া মধ্যপাড়া মাদ্রাসায় শতভাগ পাশসহ ৭ জন বোর্ড পেয়েছে

Reporter Name / ২৬৪ Time View
Update : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

মোঃ আখতার হোসেন হিরন :

 

সিরাজগঞ্জের সলঙ্গায় চড়িয়া মধ্যপাড়া দারুল কোরআন কওমী হাফিজিয়া মাদ্রাসা থেকে তানজিম বোর্ড বাংলাদেশ কর্তৃক কেন্দ্রীয় সনদ পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের পরীক্ষার ফলাফল পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার দুপুরে উক্ত অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থেকে কৃতি ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন হাফেজ মাও: মুফতি আব্দুর রউফ সাহেব, সভাপতি বাংলাদেশ খেলাফত মজলিস সিরাজগঞ্জ জেলা শাখা।

 

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব আব্দুল কুদ্দুস সরকার,বিশিষ্ট সমাজ সেবক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কপোত তালুকদার, আমেরিকা প্রবাসী।

 

এসময় আরও উপস্থিত ছিলেন আলহাজ্ব মাও: শিহাব উদ্দিন সাহেব,মাও: ইয়াহিয়া সাহেব,মাও: আব্দুল মান্নান সাহেব।

 

অত্র মাদ্রাসার মুহতামিম হাফেজ মাও: ইমরান হোসাইন সিরাজী এ প্রতিনিধিকে জানান,আমাদের মাদ্রাসা থেকে এ বছর কেন্দ্রীয় সনদ পরীক্ষায় ১৬জন ছাত্র অংশ গ্রহণ করে শতভাগ পাশ সহ ৭জন বোর্ড পেয়েছে।

 

প্রতিষ্ঠানের এমন সাফল্য অর্জন করাতে ছাত্রছাত্রী অভিভাবক/অভিভাবিকাসহ এলাকার লোকজন মাদ্রাসা শিক্ষকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর