শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

পঞ্চগড়ের বোদায় অনলাইন জুয়াকে লাল কার্ড প্রদর্শন

Reporter Name / ১৪০ Time View
Update : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

 

আশরাফুজ্জামান খোকন, বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ

তরুণ মন গড়ুক দেশ, জুয়ার নেশা করুক শেষ” এই শ্লোগান নিয়ে অনলাইন জুয়ার ভয়াল থাবা নির্মূলের লক্ষ্য নিয়ে এক সচেতনতামূলক সেমিনার পঞ্চগড়ের বোদা উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে অনুষ্ঠিত হয়।মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় পঞ্চগড় অনলাইন জুয়া বিরোধী কমিটি এ সেমিনারের আয়োজন করে।ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মো. মোকারম হোসেনের সভাপতিত্বে ও কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট এম এ কে মিলন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে স্বাগত বক্তব্য দেন কমিটির আহ্বায়ক এএফএম তানজিরুল ইসলাম। সেমিনারে অন্যান্যদের মধ্যে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিম উদ্দীন, কমিটির উপদেষ্টা অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম খায়ের, সদস্য অ্যাডভোকেট আতিকুর রহমান, অধ্যাপক ইমরান আল আমিন, সহ. অধ্যাপক রবিউল হাসান লিটন, প্রভাষক মাজেদুল ইসলাম আকাশ, অ্যাডভোকেট নয়ন, মাওলানা শাহ ইমরানসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সেমিনারে কয়েকজন ইমাম ও ভুক্তভোগী জুয়ার বাস্তব ঘটনা তুলে ধরেন।বক্তারা ধর্মীয় ও সামাজিক দৃষ্টিভঙ্গির আলোকে জুয়ার কুফল তুলে ধরেন। এখনই জুয়ার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি বিদ্যমান আইনের সংশোধনী এনে এর প্রয়োগ করার দাবি জানান।সেমিনার শেষে সকলে লাল কার্ড প্রদর্শন করে অনলাইন জুয়াকে প্রত্যাখ্যান করেন।সেমিনারে উপজেলার সকল মসজিদের ইমাম, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, ভুক্তভোগী ও গণমাধ্যম কর্মীসহ শতাধিক উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর