বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম
তাড়াশে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও কম্বল বিতরণ  তাড়াশে ধানের শীষে ভোট চাইলেন পৌর বিএনপি বগুড়ায় দোকান চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার ওয়াদুদ ভুইয়ার ধানের শীষের পক্ষে রামগড় প্রবীন বিএনপি উপদেষ্টা কমিটির গণসংযোগ  তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ শান্তিপূর্ণ দেশে পরিনত হবে- মেজর হাফিজ রামগড়ে অগ্নিকান্ডে পুড়ে ছাই স’মিল সহ তিন ব্যবসা প্রতিষ্ঠান দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে রাষ্ট্রবিরোধী ও বিভ্রান্তিকর শব্দচয়ন ব্যবহারের তীব্র নিন্দা ও প্রতিবাদ দীঘিনালায় একাধিক মামলার পরোয়াভুক্ত আসামী গ্রেফতার,তিন মাসের কারাদণ্ড ও দুই লক্ষ টাকা জরিমানা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) খাগড়াছড়ি জেলা কমিটি আট জন বিবৃতি মাধ্যমে প্রত্যাহার করেছেন

কুষ্টিয়ায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ব্যাবসায়ীকে জরিমানা

Reporter Name / ৩৩ Time View
Update : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

 

 

কুষ্টিয়া প্রতিনিধি

নিজ ব্যবসায়ী প্রতিষ্ঠানের দেয়ালে টাঙানো ক্যালেন্ডারে ধানের শীষ প্রতীক থাকায়, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে ওই ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার (১২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে কুষ্টিয়া শহরতলীর চৌড়হাস মোড় ও মতি মিয়া রেলগেট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম জানান, সংসদ নির্বাচন ও রাজনৈতিক দল এবং প্রার্থীর আচরণবিধি ২০২৫-এর ১৮ ধারা লঙ্ঘনের দায়ে এবং প্রতিক প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এ সময় আব্দুল খালেকের ছেলে মো. হাশুকে ৫ হাজার টাকা এবং মোজাম্মেল হকের ছেলে শরিফুর হককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের সময় কুষ্টিয়া-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারের পোস্টার ও ক্যালেন্ডার আচরণবিধি লঙ্ঘন করে দোকানে টাঙানো ছিল। নির্বাচন সুষ্ঠু রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর