বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
তাড়াশে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও কম্বল বিতরণ  তাড়াশে ধানের শীষে ভোট চাইলেন পৌর বিএনপি বগুড়ায় দোকান চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার ওয়াদুদ ভুইয়ার ধানের শীষের পক্ষে রামগড় প্রবীন বিএনপি উপদেষ্টা কমিটির গণসংযোগ  তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ শান্তিপূর্ণ দেশে পরিনত হবে- মেজর হাফিজ রামগড়ে অগ্নিকান্ডে পুড়ে ছাই স’মিল সহ তিন ব্যবসা প্রতিষ্ঠান দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে রাষ্ট্রবিরোধী ও বিভ্রান্তিকর শব্দচয়ন ব্যবহারের তীব্র নিন্দা ও প্রতিবাদ দীঘিনালায় একাধিক মামলার পরোয়াভুক্ত আসামী গ্রেফতার,তিন মাসের কারাদণ্ড ও দুই লক্ষ টাকা জরিমানা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) খাগড়াছড়ি জেলা কমিটি আট জন বিবৃতি মাধ্যমে প্রত্যাহার করেছেন

ধামইরহাটে কৃষককে পা ভেঙ্গে আহত করার প্রদিবাদে মানববন্ধন

Reporter Name / ১৪৮ Time View
Update : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

মোঃউজ্জল হোসেন

ধামইরহাট(উপজেলা)প্রতিনিধি

 

ধামইরহাটে কৃষকের পা ভেঙ্গে আহত করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৯ এপ্রিল বেলা সাড়ে ১০টায় ধামইরহাট উপজেলা পরিষদের সামনে ধামইরহাট কৃষক বাঁচাও ফোরামের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, ২৭ এপ্রিল রবিবার ধামইরহাট উপজেলার দেউলবাড়ী গ্রামের আঃ গফুরের ছেলে আতোয়ার (৪৫) তার শুকিয়ে যাওয়া ধান ক্ষেতে পানি সেচ দিতে দেউলবাড়ী মৌজায় অবস্থিত বরেন্দ্র দপ্তরের ডিপ টিউবয়েল গেলে  ডিপের লাইনম্যান আক্কাস আলী তাকে মারপিট করে পা ভেঙ্গে দেয় এবং তাকে গুম করার চেষ্টা করে। আহত আতোয়ার রহমান এখন রামেক হাসপাতালে চিকিৎসাধীন আছে। বক্তারা আরও বলেন আক্কাস আলী অবৈধভাবে লাইনম্যানের দ্বায়ীত্ব নেয় এবং নাজমুল অবৈধভাবে অপারেটরের দায়ীত্ব নেয়। এবং ডিপের ঘর মাদক সেবনের জায়গা হিসেবে ব্যাবহার করে থাকে। সেই সাথে  অন্যায়ভাবে একর প্রতি ৬ হাজার টাকা জুলুম করে আদায় করে। এতে কৃষকের নাভিশ্বাষ উঠেছে। বক্তাগন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট সুবিচার দাবি করেন। মানববন্ধনে দুষ্কৃতকারি অপারেটর – লাইনম্যানের বিচার চেয়ে বক্তব্য প্রদান করেন নওগাঁ জেলা জামায়াতে ইসলামের নায়েবে আমীর এনামুল হক বিউটি, ধামইরহাট উপজেলা নায়েবে আমীর ও কৃষক বাঁচাও ফোরামের আহবায়ক মাওঃ আতাউর রহমান, মারপিটের সময় প্রত্যক্ষদর্শী আঃ রশিদ,ভূক্তভোগী কৃষক পরিবারের সদস্য সানোয়ার হোসেন,কৃষক বেলাল, কৃষক হানিফ প্রমূখ। মানববন্ধন শেষে অবৈধ অপারেটর-লাইনম্যানের সুবিচার দাবি করে কৃষকগন  উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর