শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম
চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

রামগ‌ড় স্থলবন্দরে পাহাড় কেঁটে মাটি ভরাটের অভিযোগের তদন্ত শুরু

Reporter Name / ৮২ Time View
Update : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

 

 

মোঃমাসুদ রানা, বিশেষ প্র‌তি‌নি‌ধিঃ

খাগড়াছড়ির রামগড় স্থলবন্দরের ভূমি উন্নয়নে পাহাড় কেঁটে মাটি সংগ্রহের অভিযোগ তদন্তে নৌ-মন্ত্রণালয়ের গঠিত কমিটি শনিবার রামগড়ে তদন্ত কাজ করেছে। ছয় সদস্যের গঠিত কমিটি রামগড়ে কয়েকটি স্থানের মাটি কেঁটে নেওয়া পাহাড় ও স্থলবন্দরের ভরাটকৃত মাটির স্থান সরেজমিনে পরিদর্শন করেন।

একটি জাতীয় পত্রিকায় গত ৭ জানুয়া‌রি বুধবার “ভারতের জন‌্য বন্দর নির্মা‌ণে পাহাড় কেঁটে জ‌মি ভরাট শি‌রোনামে এক‌টি প্র‌তিবেদনে প্রকা‌শিত হ‌ওয়ার পর বিয়য়টি তদন্ত করার জন্য ৮ জানুয়ারি নৌ-মন্ত্রণালয়ের যুগ্ম স‌চিব( বাস্থবক) মোঃ ফিরোজ আহমেদ কে আহবায়ক করে ৬ সদস্যর এক‌টি তদন্ত ক‌মি‌টি গঠন ক‌রা হয় ।‌

তদন্ত ক‌মিটিকে তিন কার্য‌দিবসের ম‌ধ্যে তদন্ত প্র‌তি‌বেদ‌ন দা‌খিল করার সময়সীমাও বে‌ধে দেওয়া হয়। এরই প্রেক্ষিতে শ‌নিবার (১০ জানুয়া‌রি) তদন্ত দল রামগড় সফরে আ‌সেন। তারা উপ‌জেলার ‌বৈদ‌্যটিলাসহ বি‌ভিন্ন এলাকায় যান।‌ সেখা‌নে স্থানীয়‌দের সা‌থে কথাবার্তা ব‌লেন। পাহাড় কাটার ছ‌বি, তথ‌্য উপাত্ত ও মা‌টির নমুন‌া সংগ্রহ ক‌রেন। প‌রে তারা রামগড় স্থল বন্দর প‌রিদর্শ‌নে যান।‌সেখা‌নে বন্দরের ভরাট কা‌জে ব‌্যাবহৃত মা‌টির নমুনা সংগ্রহ ক‌রে প‌রীক্ষা নিরীক্ষা ক‌রেন এবং নির্মাণ কাজের গুনগত মান ঘু‌রে দে‌খেন।

এসময় তদন্ত ক‌মি‌টির সদস‌্যস‌চিব রাসনা শার‌মিন মিথিওসহ কমিটির অন‌্যান‌্য সদস‌্য ছাড়াও রামগড় উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার কাজী শামীম, বি‌জি‌বি প্র‌তি‌নি‌ধি, সংশ্লিষ্ট ঠিকাদারী প্র‌তিষ্ঠান ম‌নি‌কো লি. এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে গত শুক্রবার একই অভিযোগের বিষয় খতিয়ে দেখতে নৌ পরিবহণ মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের কর্মকর্তারা রামগড় পরিদর্শন করেন।

এদিকে, তদন্ত সংক্রান্ত বিষয়ে গঠিত কমিটি সাংবাদিকদের কোন ব্রিফিং বা বক্তব্য দেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর