শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
নবায়নযোগ্য জ্বালানিতে বাংলাদেশের নতুন দিগন্ত,সিরাজগঞ্জ সোলার পার্কের বহুমুখী সাফল্য ও সম্ভাবনা তাড়াশে মেয়র পদে সোলায়মান হোসেন সিহাবকে দেখতে চায় সর্বস্তরের জনগণ তাড়াশ পৌর শহরে অবকাঠামো উন্নয়নে বেহাল চিত্র, বাড়ছে জনদুর্ভোগ জলাশয় ইজারা নিয়ে রণক্ষেত্র রায়গঞ্জ,সংঘর্ষে দুই বিএনপি কর্মী নিহত, আহত ১৫ কাশিয়ানীতে মাদকবিরোধী অভিযান: ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার, নিয়মিত মামলা দায়ের পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ানকে জাতীয়তাবাদী তৃণমুল দলের ফুলের শুভেচ্ছা লংগদু বায়তুশ শরফ কমপ্লেক্সের ইফতার মাহফিল অনুষ্ঠিত  ডোমারে মুড়ির কারখানাকে এক লাখ টাকা জরিমানা তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা

মধ্যনগরে ডেভিল হান্ট পৃথক অভিযানে গ্রেপ্তার ২

Reporter Name / ৫৪ Time View
Update : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

মো: ইমাম হোসেন

হাওরাঞ্চল প্রতিনিধি, নেত্রকোনা- সুনামগঞ্জ

সুনামগঞ্জের মধ্যনগর থানার ডেভিল হান্ট-এর আওতায় পৃথক অভিযানে দুইজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত বছর দায়ের করা একটি নাশকতা মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে মো. রতন মিয়া ও মো. উজ্জল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। ওই মামলায় উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ একাধিক নেতাকর্মীর নাম উল্লেখ রয়েছে। তদন্তে উক্ত ঘটনার সঙ্গে মো. রতন মিয়া ও মো. উজ্জল মিয়ার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে বলে দাবি পুলিশের।

গ্রেপ্তারকৃতদের মধ্যে মো. রতন মিয়া। তিনি মধ্যনগর থানাধীন বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের রৌহা এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম মো. মোসলেম উদ্দিন। তিনি শ্রমিকলীগের বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন শাখার দপ্তর সম্পাদক ছিলেন। তাকে ৩০ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ রাত ১০টা ৩০ মিনিটে গ্রেপ্তার করে থানায় আনা হয়।

অপরদিকে, ৩১ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ সকালে মধ্যনগর থানাধীন মধ্যনগর সদর ইউনিয়নের খালিশাকান্দা এলাকা থেকে মো. উজ্জল মিয়াকে গ্রেপ্তার করা হয়। তাঁর পিতা মৃত আজমান আলী। তিনি মধ্যনগর সদর ইউনিয়ন যুবলীগের সদস্য বলে জানা গেছে। তাকে সকাল ৬টা ১০ মিনিটে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়।

এ বিষয়ে মধ্যনগর থানার অফিসার ইনচার্জ এ কে এম সাহাবুদ্দিন শাহীন বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। তিনি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর