শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

দুই মামলায় ইঞ্জিনিয়ার তুহিনের জামিন নামঞ্জুর

Reporter Name / ১৬২ Time View
Update : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

মোঃ সাহিদুল ইসলাম, নীলফামারী প্রতিনিধিঃ

 

দুদকের করা দুই মামলায় আত্মসমর্পণ করলে বিএনপির নির্বাহী সদস্য, নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোঃ শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

 

মঙ্গলবার (২৯শে এপ্রিল) ঢাকার বিশেষ জজ আদালতে পৃথক দুই মামলায় জামিনের আবেদন করেন ইঞ্জিনিয়ার তুহিন। কর ফাঁকির মামলায় বিশেষ জজ-৯ কবির উদ্দিন প্রামাণিকের আদালতে আত্মসমর্পণ করলে জামিন নামঞ্জুর করেন বিচারক।

 

পরে, অবৈধ সম্পদ অর্জনের আরেক মামলায় বিশেষ জজ-৭ প্রদীপ কুমার রায়ের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে সেখানেও জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী আব্দুস সালাম হিমেল।

 

ইঞ্জিনিয়ার মোঃ শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ভাগ্নে ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খালাতো ভাই। তিনি নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি। নীলফামারী-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।

 

জানা যায়, ২০০৭ সালে কর ফাঁকি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রাজধানীর গুলশান থানায় পৃথক দুইটি মামলা দায়ের করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। এরমধ্যে কর ফাঁকির মামলায় ২০০৮ সালে পৃথক দুই ধারায় ৮ বছরের সশ্রম কারাদণ্ড এবং অবৈধ সম্পদ অর্জনের মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছিল আদালত।

 

উল্লেখ্য, যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয়ে দীর্ঘ ১৮ বছরের নির্বাসিত জীবন শেষে এবছরের ২২শে এপ্রিল দেশে ফেরেন ইঞ্জিনিয়ার মোঃ শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। রাজনৈতিক ভাবে হেয়প্রতিপন্ন করতে দায়ের করা মিথ্যা মামলার বিরুদ্ধে আইনী লড়াইয়ের মানসিক প্রস্তুতি নিয়ে তিনি দেশে ফিরেছেন বলে জানিয়েছিলেন বিএনপির একাধিক নেতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর