বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম
খাগড়াছড়ির মানিকছড়িতে সিন্দুকছড়ি জোন আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল চক্ষু ক্যাম্পেইন  তাড়াশে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার গোপালগঞ্জে টেকনিক্যাল শিক্ষার্থীদের জন্য চাকরি মেলা ও সেমিনার প্রতিপক্ষের হামলায় বসতঘর হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস,মামলা করে নিরাপত্তাহীনতায় পরিবার টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন, সভাপতি আফজাল ও সম্পাদক মুকুল রামগতি- কমলনগরে দুই মাসের নিষেধাজ্ঞা: মেঘনা পাড়ের ‘জলকন্যাদের’ ঘরে নেই চুলার আগুন ধামইরহাটে হজ যাত্রা  উপলক্ষে দোয়া ও বিদায় অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় এমআর টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত শাজাহানপুরে মানিকদিপা দ্বিঃমূখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান  গোপালগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে জেলা এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত

লংগদুতে কৃষি প্রণোদনা পেল ২৬০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক

Reporter Name / ২৪৭ Time View
Update : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

 

মোঃ এরশাদ আলী, লংগদু (রাঙ্গামাটি)।

 

রাঙ্গামাটির দূর্গম লংগদুতে কৃষি সম্প্রসারন অধিদপ্তর কর্তৃক ২৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

 

২৯ এপ্রিল (মঙ্গলবার) সকাল সাড়ে দশটায় উপজেলা কৃষি অফিস মাঠে কৃষি সম্প্রসারন অধিদপ্তর কর্তৃক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের প্রনোদনা কর্মসুচীর আওতায় ২৬০ জন কৃষককের মাঝে উন্নত জাতের আউশ ধান ৫কেজি, ১০কেজি ডিএবি সার, ১০কেজি এমওপি সার এবং ৫০জনকে ৫ কেজি করে তিল বীজ, ১০ডিএবি সার ও ৫কেজি করে এমওপি  সার বিতরণ করা হয়।

 

লংগদু সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিক্রম চাকমা (বলি)’র সভাপতিত্বে ও উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা, রতন কুমার চৌধুরীর সঞ্চালনায় উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কফিল উদ্দিন মাহমুদ।

 

এসময়ে আরও উপস্থিত ছিলেন ৪নং বগাচতর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আব্দুল গফফারসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে দায়িত্বশীল উপসহকারী কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় প্রান্তিক কৃষকগন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর