রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
শাহজাদপুর থানায় ছাত্রদল নেতার হামলা: পুলিশ সদস্যের মোবাইল ভাঙচুর সমন্বয়হীনতায় সোলার বিদ্যুৎ গলার কাঁটা,মাসে ৫ লাখ টাকা গচ্চা শাহজাদপুরে দুধের কারখানায় বায়োগ্যাস বিস্ফোরণ: ২ শ্রমিক আশঙ্কাজনক এমআরএ-এর নির্দেশনা উপেক্ষা; ঈশ্বরদীতে নিউ এরা ফাউন্ডেশনের কর্মীদের শনিবারও কিস্তি আদায়ে বাধ্য করার অভিযোগ কমলনগরে জনবসতিতে অবৈধ পোল্ট্রি খামার: দুর্গন্ধে অতিষ্ঠ গ্রামবাসী, অসুস্থ ৬ উল্লাপাড়ায় বিএনপি নেতা আব্দুস সালাম এর দাফন সম্পুর্ণ  খাগড়াছড়িতে বিএনপি’র রাজনীতিতে অদম্য এক নারী কুহেলী দেওয়ান ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-০২ খাগড়াছড়ি মানিকছড়িতে মাহা সংগ্রাই উপলক্ষে ঐতিহ্যবাহী বলি খেলা; আরেশে মারমা চ্যাম্পিয়ন অভয়নগরে ভুয়া দর্জি প্রশিক্ষণের জাল, নিবন্ধনহীন প্রতিষ্ঠানের নামে অর্থ বাণিজ্য

সিরাজগঞ্জে ভেঙ্গে দেওয়া হল ৯ ইটভাটা

Reporter Name / ১৬৬ Time View
Update : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

 

 

স্টাফ রিপোর্টার:

 

সিরাজগঞ্জের উল্লাপাড়া ও শাহজাদপুরে অভিযান চালিয়ে ১টি ইটভাটা সম্পূর্ণ এবং আরও ৮টি আংশিক ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং মোট ৪৪ লাখ টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।

 

রবিবার দিনব্যাপী উল্লাপাড়া ও শাহজাদপুর উপজেলার বিভিন্ন এলাকায় পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল-মামুনের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এতে প্রসিকিউটরের দায়িত্বে ছিলেন সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তর পরিদর্শক শাহিন আলম। অভিযানে সহযোগিতা করেন পুলিশ সদস্যরা।

 

 

 

সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম এ তথ্য নিশ্চিত করে জানান, জেলার উল্লাপাড়া ও শাহজাদপুর উপজেলার বিভিন্ন এলাকায় দিনভর অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালানো হয়। এ সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘন করে ইটভাটা পরিচালনা করায় উল্লাপাড়ার মেসার্স নিও ব্রিকসের চিমনি সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া আইন লঙ্ঘন করে ভাটা পরিচালনার দায়ে আরও ৮টি ইটভাটার কিলন ভাঙ্গা হয়েছে এবং সবগুলোর বিদ্যুৎসহ বিভিন্ন সেবা সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

 

এ সময় উল্লাপাড়ার মেসার্স আসল ব্রিকস, সুফিয়া ব্রিকস ও এফএনএফ ব্রিকস ৬ লাখ টাকা করে এবং শাহজাদপুরের এমআরএম ব্রিকস ও এবিএম ব্রিকসকে ৬ লাখ টাকা করে, এমএমএইচ-১, এমএমএইচ-২ ব্রিকসকে ৫ লাখ টাকা করে ও মেসার্স এসআরএম ব্রিকসকে ৪ লাখ মোট ৪৪ লাখ টাকা জরিমানা করা হয়। পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর