শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

চন্দনাইশে কদম রসূল মাদ্রাসার ২য় সালানা জলসা ও তিন হাফেজের দস্তারবন্দী মাহফিল সম্পন্ন

Reporter Name / ৯১ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

চন্দনাইশ ( চট্টগ্রাম )প্রতিনিধি :

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বাগিচাহাট কদম রসুল (দ.) হিফজুল কুরআন মডেল মাদরাসায় ২য় বার্ষিক সালানা জলসা ও হেফজ সমাপনকারী তিনজন হাফেজকে দস্তারবন্দী বা পাগড়ী প্রদান করা হয়েছে।

এই উপলক্ষে বৃহস্পতিবার ( ২৫ ডিসেম্বর ) দিনব্যাপি বাগিচাহাট খাঁনদিঘী সংলগ্ন মাদরাসা মাঠে ব‍্যবসায়ী মোহাম্মদ মজিবুর রহমান এর সভাপতিত্বে সালানা জলসা ও দস্তারের ফজিলত উপলক্ষে ছিদ্দিকে আকবর (রা.) স্মরণে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে তকরির পেশ করেন জামিরজুরী রজবীয়া আজিজিয়া সুন্নিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ মুফতি আহমদ হোসাইন আল কাদেরী (মা.জি.আ)। উদ্বোধক ছিলেন, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ কমরুদ্দিন। বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম রুবেল, আবু বক্কর ছিদ্দিক, ফজলুর রহমান (সও.)।

উক্ত আয়োজন মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুহাম্মদ ইমরান হোসাইন আল কাদেরির সঞ্চালনায় এসময় অন‍্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পরিচালক হাফেজ ক্বারী মাওলানা আবদুল কাদের আল কাদেরী, হাফেজ মাওলানা মিজানুর রহমান আল কাদেরী। মাহফিল শেষে মাদরাসার হেফজ সমাপনকারী মোহাম্মদ যায়েদ বিন ইলিয়াস, মোহাম্মদ জিহাদুল ইসলাম, মোহাম্মদ সাবিতকে অতিথিবৃন্দ দস্তারবন্দী বা পাগড়ী পরিয়ে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর